বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নরসিংদীতে সাংবাদিকের ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবি

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৪, ১৬:৩১

নরসিংদীর রায়পুরায় ‘দেশ রূপান্তর’ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনিরের ওপর হামলা ও গুলির ঘটনায় মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকরা।

বুধবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নরসিংদী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে জেলা ও উপজেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকরা উপস্থিত থেকে এ বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদে রাস্তায় নেমে আসে।

নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ হোসেন রাজুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নরসিংদী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ স্বপন, সিনিয়র সদস্য হলধর দাস, জয়নাল আবেদীন, মো. ফারুক মিয়া, মনজিল-এ-মিল্লাত, নরসিংদী প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার নরসিংদী প্রতিনিধি সুমন বর্মণ, বাংলা টিভির জেলা প্রতিনিধি শরিফ ইকবাল রাসেল, নরসিংদী জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি শফিকুল ইসলাম মতি, রায়পুরা উপজেলা রিপোর্টাস ক্লাবের উপদেষ্টা টি এইচ আজাদ, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি মো. খোরশেদ আলম, সদস্য মো. মোমেন মিয়া, ফাহিমা খানম ও পলাশ উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোবারক হোসেন।

এ সময় নরসিংদী সাংবাদিক ইউনিয়নের পক্ষে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন বর্মণ দীপ, কোষাধ্যক্ষ তন্ময় সাহা, দপ্তর সম্পাদক ইদুল ফিতর, সদস্য শামীম মিয়া, দিদার হোসেন পিন্টু, কবির হোসেন, রাব্বী সরকার, ইয়াসিন মিয়া, সৈয়দ ইমরান হোসেন, হিমেল দে ও আবু বক্কর সিদ্দিক।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। তারা সব অন্যায় ও দুর্নীতি তাদের কলমের মাধ্যমে জনগণের সামনে তোলে ধরেন। সম্প্রতি রায়পুরা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। রায়পুরার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাধারণ মানুষের ওপর হামলা, দখলসহ বিভিন্ন ধরনের অত্যাচার করে আসছে। আর তাদের এসব অন্যায়ের বিরুদ্ধে কলম ধরলে সাংবাদিকদের ওপর চালানো হয় সন্ত্রাসী হামলা। দেশ রূপান্তরের সাংবাদিক মনিরের ওপর তেমনটাই হয়েছে। মনির এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কলম ধরায় তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে সন্ত্রাসীরা। তারা প্রকাশ্যে গুলি করে ও হ্যামার দিয়ে পিঠিয়ে তাকে হত্যার চেষ্টা করে। সে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, এখন থেকে আর কোনো সাংবাদিকদের ওপর হামলা মেনে নেওয়া হবে না। পাশাপাশি মনিরের ওপরে সন্ত্রাসী হামলায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় না আনা হলে সুশীল সমাজকে সঙ্গে নিয়ে জেলার সাংবাদিক মহল দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে মনির রায়পুরা উপজেলার শ্রীরামপুর বাজার থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে উপজেলা পরিষদে ফিরছিলেন। এ সময় শ্রীরামপুর বাজারের পাশে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। এ সময় সাংবাদিক মনির আত্মরক্ষায় একটি দোকানে ঢুকে গেলে সেখান থেকে বের করে বাইরে এনে হ্যামার ও কাঠ দিয়ে পিটিয়ে পায়ে, হাতে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর