শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সাতক্ষীরা সীমান্তে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগে মিলল ৯ কেজি রূপা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৪, ১২:০৭

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত থেকে পাচার করে আনা নয় কেজি ২০০ গ্রাম রূপার গহনা জব্দ করেছে বিজিবি। তবে, এসময় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দা সীমান্ত থেকে এ রূপার গহনা উদ্ধার করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদরা বিওপির সদস্যরা সীমান্তের চান্দা নামক স্থানে অবস্থান নেন। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি বুঝতে পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ওই ব্যাগ খুলে স্কচটেপে মোড়ানো অবস্থায় নয় কেজি ২০০ গ্রাম ভারতীয় রূপার গহনা পাওয়া যায়। যার মূল্য প্রায় ১৩ লাখ ৫২ হাজার ৪০০ টাকা।

এ ব্যাপারে কলারোয়া থানায় জিডি করা হয়েছে। এছাড়া উদ্ধার করা রূপার গহনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর