বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পলক ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৪, ১৮:৩১

সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ায় এ ব্যবস্থা নিয়েছে সংস্থাটি।

গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে একের পর এক প্রভাবশালীদের অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ। গতকাল (১২ আগস্ট) সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার স্ত্রী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান রুখমিলা জামান চৌধুরী, সন্তান বা ব্যবসা প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্ট থাকলে তা ফ্রিজ করতে বলা হয়। অপর এক নির্দেশনার মাধ্যমে সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, তার স্ত্রী শারমিন মুশতারীর অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। গত রোববার (১১ আগস্ট)  সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ পরিবারের অ্যাকাউন্ট ফ্রিজ করে সংস্থাটি।

চিঠিতে বলা হয়েছে, জুনায়েদ আহমেদ পলক, স্ত্রী, সন্তান বা পরিবারের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তাও স্থগিত করতে হবে। অ্যাকাউন্ট ফ্রিজের ফলে এখন থেকে তারা আর কোনো টাকা তুলতে পারবে না। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া স্থগিত করা হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিলাদি যেমন– হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী আগামী ৫ কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে।

এদিকে আওয়ামী লীগ নেতা পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, তার স্ত্রী উম্মে কুলসুম ও সন্তান সাম্মাম জুনায়েদ ইফতির ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ। তাদের নামে থাকা ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের কেওয়াইসি, অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্য আগামী ৭ কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর