বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৪, ১১:৩৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। গত রোববার (১১ আগস্ট) রাতে উপজেলার ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ (৩৫) শিবগঞ্জের পাকা ইউনিয়নের নিশিপাড়ার নজরুল ইসলামের ছেলে। আবদুল্লাহ ও তাঁর পরিবার আগে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে থাকতেন। ওই ইউপির চেয়ারম্যান নাজির হোসেন বলেন, ‘আবদুল্লাহর এক আত্মীয় আমাকে জানিয়েছেন, সে ভারতে বিএসএফের গুলিতে নিহত হয়েছে।’

তবে গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি বিএসএফ। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান বলেন, ‘ভারতে গিয়ে আবদুল্লাহর নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। তাঁর স্ত্রী আমাদের কাছে এসেছিলেন। তবে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হতে পারিনি। বিএসএফের কাছে জানতে চেয়েছি। তাঁরা এখন পর্যন্ত জানায়নি।’

স্থানীয়দের বরাত দিয়ে নিশিপাড়ার বাসিন্দা গ্রামপুলিশের সদস্য মো. মোমিন জানান, চোরাচালানের জন্য রোববার (১১ আগস্ট) রাতে আবদুল্লাহসহ কয়েকজন ভারতে গিয়েছিলেন। সেখানে বিএসএফের গুলিতে নিহত হন আবদুল্লাহ। তাঁর সঙ্গীরা পালিয়ে আসেন। আবদুল্লাহর লাশ বিএসএফ নিয়ে গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর