বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ভারতের বিহারে মন্দিরে পদদলিত হয়ে ৭ মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৪, ১৪:২৬

ভারতের বিহার রাজ্যের জেহনাবাদ জেলার এক মন্দিরে পদদলিত হয়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজন নারী ও দুইজন পুরুষ। এছাড়া আরও আহত হয়েছেন আরও ৩৫ জন।

রোববার (১২ আগস্ট) রাতে জেহনাবাদের মখদুমপুরের বাবা সিদ্ধনাথ মন্দিরের এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, জনপ্রিয় এই শিবমন্দিরটিতে রাতে পুজা উপলক্ষ্যে বহু মানুষ জড়ো হয়েছিলেন। তখনই আচমকা হুড়োহুড়ি শুরু হয়ে যায়, সবাই আগেভাগে মন্দির থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন আর তখন ভিড়ের ধাক্কায় অনেকেই পড়ে যান।

বিহারের অন্যতম জনপ্রিয় এই শিবমন্দিরে বছরের অন্যান্য সময়ের তুলনায় শ্রাবণ মাসে বেশি ভিড় থাকে। রোববার (১২ আগস্ট) রাতেও পুজায় যোগ দিতে বহু লোকের সমাগম হয়েছিল।

কিন্তু মন্দিরে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা ভালো ছিল না বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। অপেশাদার স্বেচ্ছাসেবকরা ভিড় নিয়ন্ত্রণে এক পর্যায়ে লাঠিপেটা করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এ রকম এক পরিস্থিতিতেই পদদলনের ঘটনাটি ঘটে।

জেহনাবাদের জেলা প্রশাসক অলংকৃতা পাণ্ডে জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর