বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

অন্তর্বর্তী সরকারের আট সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৪, ১২:২১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সকলের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করাসহ আটটি সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।

রোববার (১১ আগস্ট) এসব সিদ্ধান্ত নেন তারা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সিদ্ধান্তগুলো হলো:

১. অতি দ্রুত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সকলের তালিকা প্রস্তুত করে তাদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকারের পক্ষ থেকে বহন করা হবে। সেই লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় সকল হাসপাতালকে প্রয়োজনীয় নির্দেশ দেবে। সে সঙ্গে নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।

২. পররাষ্ট্র মন্ত্রণালয় অনতিবিলম্বে সংযুক্ত আরব আমিরাতে আটক ৫৭ বাংলাদেশির মুক্তির বিষয়ে আলোচনা করবে। তাদের মুক্তির বিষয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টাও পদক্ষেপ নেবেন।

৩। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। অনতিবিলম্বে অতি বিতর্কিত চুক্তিগুলো বাতিল করা হবে এবং পর্যায়ক্রমে সব চুক্তি বাতিল করা হবে।

৪. বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। বাংলাদেশ ব্যাংকে দ্রুতই গভর্নর নিয়োগ দেয়া হবে।

৫. ডেপুটি গভর্নরের শূন্য পদে নিয়োগ দেয়ার লক্ষ্যে মুসলিম চৌধুরী, আহসান এইচ মনসুর এবং নজরুল ইসলামের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করা হয়েছে।

৬. অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

৭. দেশের কোনো কোনো স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সংঘটিত সহিংসতার বিষয়ে এবং এরূপ ঘটনা প্রতিহত করতে প্রধান উপদেষ্টা জরুরি ভিত্তিতে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং তাদের প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করবেন।

৮. আগামী শনিবার ১৭ আগস্ট থেকে মেট্রোরেল পুনরায় চালু করা হবে। তবে মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত কাজীপাড়া এবং মিরপুরে ট্রেন থামবে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর