বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ছাত্রদের হাতে ধরাপড়া গণপূর্তের সেই নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা অনুমোদন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৪, ১৮:২৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হাতে প্রায় ২৬ লাখ নগদ টাকা, ১০ হাজার ডলার ও প্রায় এক কেজি সোনার গয়নাসহ ধরা পড়া পটুয়াখালী গৃহায়ন ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১১ আগস্ট) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হারুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, পটুয়াখালী এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ২৫ লাখ ৮০ হাজার টাকা, ১০ হাজার ইউএস ডলার অর্জন ও ৪৮ দশমিক ২৮ ভরি স্বর্ণালংকার ক্রয়পূর্বক মানিলন্ডারিং এর অভিযোগ রয়েছে।

দুদকের এক চিঠিতে বলা হয়, হারুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, পটুয়াখালী এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ২৫ লাখ ৮০ হাজার টাকা, ১০ হাজার ইউএস ডলার অর্জন ও ৪৮ দশমিক ২৮ ভরি স্বর্ণালংকার ক্রয়পূর্বক মানিলন্ডারিংয়ের বিষয়ে কমিশন হতে মামলা দায়ের ও মামলা তদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাপরিচালক (তদন্ত- ২) বরাবর পত্র পাঠানোর জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এমতাবস্থায়, উক্ত সিদ্ধান্ত মোতাবেক উপরোক্ত বিষয়ে মামলা দায়ের ও মামলা তদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ করা হয়।

এর আগে গত ৮ আগস্ট বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নগরের সিঅ্যান্ডবি সড়কের চৌমাথা এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনকালে ওই প্রকৌশলীর গাড়ি তল্লাশি করে এসব অর্থ ও স্বর্ণালংকার পান। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর