বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

১৫ আগস্ট থেকে চলবে আন্তঃনগর ট্রেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৪, ১৮:১৬

সারা দেশে সহিংসতা ও নাশকতার মধ্যে নিরাপত্তা জনিত কারণে ট্রেন চলাচল বন্ধ ছিল। আগামীকাল সোমবার (১২ আগস্ট) থেকে সারা দেশে ট্রেন চলাচল শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। তবে এ দিন শুধু পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হবে।

তবে মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে পণ্যবাহী ট্রেনের পাশাপাশি যাত্রীবাহী লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হবে।

বুধবারও (১৪ আগস্ট) এর কোনো পরিবর্তন হবে না। আর আগামী ১৫ আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার থেকে যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। মূলত সেদিন থেকে সব ধরণের ট্রেন চলাচল শুরু হবে।

রবিবার (১১ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আগামীকাল (১২ আগস্ট) থেকে ট্রেন চলাচল শুরু হলেও ১৫ আগস্ট থেকে আন্তঃনগরসহ পুরো দমে ট্রেন চলবে।’

জানা যায়, গত ১৯ জুলাই থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়। তবে ২৫ জুলাই থেকে তেলবাহী ও গুরুত্বপূর্ণ পণ্যবাহী ট্রেন বিশেষ ব্যবস্থায় চলেছে। মাঝে সীমিত পরিসরে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হলেও আন্তঃনগর ট্রেন চলাচল শুরু থেকে এখন পর্যন্ত বন্ধই রয়েছে।

কিন্তু গত ৩ আগস্ট থেকে সারা দেশে আবারো ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ রেলওয়ে। এতে করে লোকাল ও কমিউটার ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। তখন রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, অনিবার্য কারণবশত ট্রেন চলাচল বন্ধ রাখা হচ্ছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর