বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গাজায় যুদ্ধবিরতি নিয়ে যে বার্তা দিলেন কমলা হ্যারিস

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৪, ১৬:১১

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় যুদ্ধবিরতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস। মার্কিন অঙ্গরাজ্য অ্যারিজোনায় সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন। শনিবার (১০ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত রাতে কমলা হ্যারিসের ভাষণ দেওয়ার সময় ফিলিস্তিনপন্থীরা ফ্রি ফিলিস্তিন, ফিলিস্তিন বলে স্লোগান দেওয়া শুরু করেন। সেইসময় হ্যারিস বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, এখন যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি চুক্তি সম্পন্ন করার সময়।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, যুদ্ধবিরতি চুক্তি ও জিম্মিদের বাড়িতে ফিরে আনার জন্য প্রেসিডেন্ট এবং আমি দিন-রাত কাজ করছি। তাই আমি আপনাদের এই আওয়াজকে শ্রদ্ধা করি কিন্তু এখানে আমরা ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই নিয়ে কথা বলতে এসেছি।

গত বছরের অক্টোবরে গাজা থেকে ইসরায়েলে হাজার হাজার রকেট ছোড়ে হামাস। সেইসঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভুখণ্ড ভেদ করে তাণ্ডব চালায়। সেইসময় অন্তত ১২০০ জন নিহত হয় এবং দুই শতাধিক ব্যক্তিকে জিম্মি করে হামাস। এর জবাবে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছে ৩৯ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছে ৯০ হাজারের বেশি। সেইসঙ্গে ২০ হাজারের বেশি শিশু নিখোঁজ রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর