বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

লক্ষ্য দেশের মানুষের ভাগ্য বদলানো: শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২ জুলাই ২০২৩, ১৩:৪৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছেন জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের লক্ষ্য দেশের মানুষের ভাগ্য বদলানো।

 

রোববার (২ জুলাই) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা এটাই আমাদের লক্ষ্য। আমার বাবা যে কাজটা শুরু করেছিলেন সেটা সম্পন্ন করা। ’

 

জনকল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, আমার বাড়ি, আমার খামার, কমিউনিটি ক্লিনিক, ডিজিটাল বাংলাদেশ, এখন আমার গ্রাম, আমার শহর, সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা দেশ পরিচালনা করে; অন্তত ২০০৯ এ সরকার গঠন করার পর থেকে এ পর্যন্ত এই সাড়ে ১৪ বছরে কিন্তু বাংলাদেশ বদলে গেছে। এটা স্বীকার করতেই হবে।

 

শেখ হাসিনা বলেন, গ্রাম এখন আর গ্রাম নাই। আমরা শতভাগ বিদ্যুৎ দিয়েছি, রাস্তাঘাট উন্নতি করে, সব জায়গায় আজকে একটা উন্নয়ন আমরা করতে পেরেছি। আন্তর্জাতিকভাবেও বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে সবাই।

 

বঙ্গবন্ধুকন্যা বলেন, একটা দেশের উন্নতি করতে হলে দেশটাকে জানতে হয়। আমার সৌভাগ্য আমি ১৯৮১ সালে আসার পরে প্রত্যন্ত অঞ্চলে আমি ঘুরেছি। বাংলাদেশের বোধ হয় কোনো অঞ্চল বাদ নাই। 

 

শেখ হাসিনা বলেন, মাইলের পর মাইল কাদা পানিতে পায়ে হেঁটেছি, নৌকা, সাম্পান, মাছে ট্রলার, কোনোটায় চড়ি নাই, ভ্যান, ডিঙি নৌকা। সবকিছুতে চড়ার অভিজ্ঞতা আছে। এভাবে বাংলাদেশ ঘুরেছি, বাংলাদেশকে দেখেছি। বুঝে বুঝে কর্মসূচি নিয়ে আজকে বাংলাদেশকে আমরা একটা জায়গায় নিয়ে এসেছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর