বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত হচ্ছে ২০ বাংলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৮ আগষ্ট ২০২৪, ১৭:৩৭

শেখ হাসিনা সরকার পতনের পর গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ পাঠ করানো হবে। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

অন্তবর্তীকালীন সরকারের সদস্যদের জন্য বেইলি রোড, মিন্টু রোড, হেয়ার রোডের ২০টি বাংলো বাড়ি প্রস্তুত করা হচ্ছে। এছাড়া সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ২২টি নতুন গাড়ি। পরিবহন পুল থেকে এসব গাড়ি যাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগে।

বেইলি রোড, মিন্টু রোড় ও হেয়ার রোড়কে মন্ত্রীপাড়া বলা হয়। এখানে বেছে বেছে ২০টি বাংলো প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. শহীদুল ইসলাম ভূঞা।

তিনি বলেন, নতুন সরকারের সদস্যদের জন্য আমরা আবাসন ঠিক করে ফেলেছি। আমরা জানি না কতজন। তালিকার অপেক্ষায় আছি। তবে আমাদেরকে বলা হয়েছে ২০টি আবাসন প্রস্তত করতে। সেভাবে আমরা সব কাজ করছি।

এইসব বাংলোর চেয়ার-টেবিল-ফার্নিচার নতুন করে সাজানো হচ্ছে। পিডব্লিউডির প্রধান প্রকৌশলী এই কাজের সমন্বয় করছেন। বাংলোর বাইরের আঙিনার আগাছা পরিস্কার-পরিচ্ছন্নতার কাজও চলছে পুরোদমে। এসব বাংলোয় মন্ত্রীরা ছিলেন এতদিন।

সরেজমিনে দেখা যায়, গেল মন্ত্রিপরিষদের সদস্যরা যেসব গাড়ি ব্যবহার করেছেন সেসব গাড়িই পরিস্কার পরিছন্ন করে প্রস্তুত করা হয়েছে। ২৫টির বেশি গাড়ি প্রস্তুত থাকলেও এই মুহূর্তে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ১২টি গাড়ি যাচ্ছে। পরবর্তীতে এসব গাড়ি অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে যাবে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপ্রতির কার্যালয়ে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দ হয়েছে বিএমডব্লিউ'র অত্যাধুনিক সিরিজের গাড়ি।

অন্য উপদেষ্টাদের জন্য বরাদ্দ দেওয়া গাড়িগুলের মধ্যে টয়োটা ক্যামরি হাইব্রিড মডেলের গাড়ি। ২৫০০ সিসির এই গাড়ির মূল্য প্রকারভেদে ৮৫ থেকে ৯০ লাখ টাকা পর্যন্ত। এছাড়া মিতশুবিশি ল্যান্সার ইএক্স মডেলের গাড়ি। ১৬০০ সিসির এসব গাড়ির মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা।

আজ রাত ৮টায় বঙ্গভবনের দরবার হলে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর