বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

জনসমক্ষে হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানে তরুণী আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ আগষ্ট ২০২৪, ১৭:২৯

হিজাব নিয়ে আবার আলোচনায় ইরান। হিজাবনীতি ভঙ্গ করার অভিযোগে দেশটির নীতি পুলিশের হাতে আটকের পর হেফাজতে নিহত হন আলোচিত মাসা আমিনি। এ নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়ে ইরান।

প্রায় দুই বছর পর এবার হিজাব ইস্যুতে ফের আরো এক তরুণীকে গ্রেফতারের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জানা গেছে, জারা ইসমাইলি নামের ওই তরুণী হিজাব না পরে জনসমক্ষে অ্যামি ওয়াইনহাউসের ‘ব্যাক টু ব্ল্যাক’ গানটি গাওয়ার জন্য গ্রেফতার হয়ে জেলে গেছেন। তার গান ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে তাকে হেফাজতে নেওয়া হয়।

জারার পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে যে জারা কোথায় আটক আছেন, সে ব্যাপারে কিছুই জানেন না তারা।

জারা ইরানের মেট্রো এবং পার্কের মতো পাবলিক স্পেসে হিজাব ছাড়া পারফর্ম করার জন্য পরিচিত। ইরানে হিজাব পরিধান করা বাধ্যতামূলক। দেশটিতে এ নিয়ে কড়াকড়ি রয়েছে।

তেহরানের রাস্তায় তার পারফরম্যান্স ইসলামিক প্রজাতন্ত্রের নিপীড়নমূলক আইনের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিসেবে ধরা হয়। যা দেশটির নারীর স্বাধীনতা এবং আত্ম-প্রকাশকে সীমাবদ্ধতার বিরুদ্ধে জাগরনের বার্তা দেয়।

ইরানি গায়ক এবং বার্লিন ভিত্তিক রাইট টু সিং ক্যাম্পেইনের প্রতিষ্ঠাতা ফারাভাজ ফারভারদিন জারার গ্রেফতারের নিন্দা জানিয়েছে।

সামাজিকমাধ্যম এক্সে তিনি লিখেন, ‘জনসমক্ষে গান গাওয়ার অপরাধে তেহরানের কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন জারা ইসমাইলি। ইরানের বাইরে অধিকার কর্মী এবং সঙ্গীতশিল্পীদের সঙ্গে যোগাযোগ স্বীকার করার জন্য তার উপর চাপপ্রয়োগ করছে নিরাপত্তা বাহিনী’।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর