বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

টানেল থেকে বঙ্গবন্ধুর নাম মুছল কর্তৃপক্ষ!

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ আগষ্ট ২০২৪, ১২:০১

গণঅভ্যুত্থানে সরকার পতনের পর শেখ হাসিনা ও তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে যে সব প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে সেসব ভেঙে ফেলা হচ্ছে। এর মধ্যে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ফটকসহ বিভিন্ন স্থান থেকে মুছে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর নাম।

নিরাপত্তার স্বার্থে টানেলের ফটকসহ বিভিন্ন স্থান থেকে বঙ্গবন্ধুর নাম ফলক মুছে ফেলা হয় বলে জানান টানেল কর্তৃপক্ষ।

গতকাল বুধবার (৭ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফাত।

তিনি বলেন, বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন করার কোনো সিদ্ধান্ত না হলেও টানেলের নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষের সিদ্ধান্তে বঙ্গবন্ধুর নাম ফলকটি মুছে ফেলা হয়।

টানেল কর্তৃপক্ষ বুধবার (৭ আগস্ট) দুপুর থেকে স্কেভেটর দিয়ে টানেলের মূল ফটকের দুপ্রান্ত থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ নামটি মুছে দেয়। পাশাপাশি আরো বিভিন্ন জায়গা থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দিয়েছে বলে জানান সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফাত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর