বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বলিউড টালিউড তারকারা বাংলাদেশ নিয়ে যা বললেন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৪, ১৭:২২

সাম্প্রতিক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন বলিউড ও ঢালিউডের তারকারা। এসব তারকার কেউ বাংলাদেশের মানুষের পাশে থাকার আহব্বান জানিয়েছেন, কেউ চেয়েছেন দ্রুত বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, অস্থিরতা দূর হোক।

চলমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আগে বলিউড কোনো তারকাকে মন্তব্য করতে দেখা যায়নি। গতকাল প্রথম বলিউড অভিনেত্রী সোনম কাপুর প্রথম মুখ খুলেছেন। তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘এটা সত্যই বাংলাদেশে যা ঘটছে, খুবই ভয়ানক ঘটনা। চলুন, সবাই মিলে বাংলাদেশের মানুষের জন্য প্রার্থনা করি।’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তখন ভারতে আশ্রয় নিয়েছেন। তখনো অফিশিয়ালি কোনো বক্তব্য দেয়নি ভারত সরকার। তার আগেই অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা মন্তব্য করেন, ‘ভারত হলো তার আশপাশের সব মুসলিম রাষ্ট্রের আসল বন্ধুরাষ্ট্র। আমরা গর্বিত এবং সম্মানিত যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে সুরক্ষিত বোধ করেন। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ব্রিটেনে যা ঘটছে, সেটা খুবই দুর্ভাগ্যজনক।’

শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে শুরু থেকেই পাশে ছিলেন কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তিনি শিক্ষার্থীদের গুলি করে হত্যার বিরুদ্ধে। শিক্ষার্থীদের সাহস জোগানোর চেষ্টা করেছেন।

তিনি লিখেছেন, ‘যে প্রজন্মকে শাপশাপান্ত করেছে সকলে, তাদেরকে স্বার্থপর বলা হয়েছে। তারাই সবচেয়ে বেশি স্বার্থ ত্যাগ করে দেখাচ্ছে। নজরুল ফিরে আসছেন র‍্যাপ মিউজিক হয়ে, ফিরে আসছে কাব্য, স্লোগান। ১৯৫২, ১৯৭১, ১৯৯০ সালে বাঙালিকে দাবিয়ে রাখা যায়নি। ২০২৪ সালেও দাবিয়ে রাখা যাবে না।’ তিনি আরও লিখেছেন, ‘শান্তি ফিরুক। একসঙ্গে সব বাঙালি যেন এ গান গাইতে পারি, এই রক্ত আর যে চোখে সয় না। হায় মাতৃভূমি।’

প্রায় এক মাস ধরে চলে বৈষম্যবিরোধী আন্দোলন। এই আন্দোলন ছিল শিক্ষার্থীদের মতো গণমানুষের। যৌক্তিক এই আন্দোলনে দেশের তারকাদের মতো কলকাতার একাধিক তারকা একাত্মা প্রকাশ করেন।

গতকাল (৫ আগস্ট) প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তী সময়ে দেশের অবস্থা নিয়ে সংশয় প্রকাশ করে অভিনেতা জিৎ। তিনি বাংলাদেশের কঠিন সময়ের অবসান চেয়ে স্ট্যাটাস দেন। দেশের শান্তি চান।

জিৎ তাঁর স্ট্যাটাসে লিখেছেন, ‘বাংলাদেশের এই কঠিন সময়ে আমার প্রার্থনা

বাংলাদেশের মানুষদের জন্য। যে সমস্ত ঘটনা সামনে আসছে, সেটা খুবই দুঃখজনক। এই ধরনের মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হওয়া হৃদয়বিদারক। আশা করি, এই কঠিন সময় খুব তাড়াতাড়ি পেরিয়ে যাব। প্রতিটা জীবনই মূল্যবান, তাই যেকোনো মূল্যে সেটা রক্ষা হওয়া আবশ্যিক। শান্তি বজায় থাকুক।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর