বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

দিনাজপুরে হুইপ ও বিচারপতির বাড়িতে ভাঙচুর-আগুন

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত:
৪ আগষ্ট ২০২৪, ১৬:৪০

দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম ও বিচারপতি এম ইনায়েতুর রহিমের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। এ সময় পুলিশের দুটি পিকআপভ্যানে আগুন জ্বালিয়ে দেন তারা। রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সদর হাসপাতাল, জোড়া ব্রিজ, ফুলবাড়ি বাসস্ট্যান্ড, লিলির মোড়, বাহাদুর বাজার, স্টেশন রোড, কাচারী রোড, মডার্ন মোড়, বুটিবাবুর মোড়, মুন্সীপাড়াসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া চলছে।

এসব ঘটনায় আহত হয়েছে কমপক্ষে অর্ধশতাধিক।

রবিবার (৪ আগস্ট) সকাল ১০টায় দিনাজপুর ফুলবাড়ী বাসস্ট্যান্ডে পলিকেটনিক্যাল ইনস্টিটিউট মোড়ে আন্দোলনকারীরা জড়ো হতে হতে শুরু করেন। কয়েক হাজার আন্দোলনকারী মিছিল নিয়ে শহরের দিকে আসছিলেন। পথে হাসপাতাল মোড়স্থ হুইপ ইকবালুর রহিম এমপি ও বিচারপতি ইনায়েতুর রহিমের বাড়ির কাছে আসলে পুলিশের সাথে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

দীর্ঘসময় পুলিশের সাথে সংঘর্ষের একপর্যায়ে আন্দোলনকারীরা হুইপ ও বিচারপতির বাড়িতে আগুন জ্বালিয়ে দেন। তারা বাড়িতে থাকা কয়েকটি মোটরসাইকেল বের করে বাসার গেটে এনে তাতে আগুন দেন।

জানা গেছে, ধাওয়া-পাল্টাধাওয়ার সময় এবং রাবার বুলেট ও টিয়ারশেলে কমপক্ষে ১০ জন গুলিবিদ্ধ হন। সারা শহরজুড়ে থেমে থেমে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

শহরের মোড়ে মোড়ে এখন আগুন জ্বলছে। পুলিশের সঙ্গে এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল পৌনে ৪টা) সংঘর্ষ অব্যাহত রয়েছে।

এর আগে শহরের পলিটেকনিক মোড়ে শান্তিপূর্ণ সমাবেশ ও গ্রাফিতি অঙ্কন করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে শহরের দিকে অগ্রসর হলে এ সংঘর্ষের সূত্রপাত। এ সময় চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ আলম শাহীর মোটরসাইকেল ভাঙচুরসহ তার ওপর হামলা করা হয়।

এ ছাড়াও দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাঙচুর করা হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর