বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করল হামাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৪ আগষ্ট ২০২৪, ১৩:৪৯

হামাস নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। গাজা উপত্যকা পরিচালনাকারী গোষ্ঠী শনিবার (৩ আগস্ট) একটি বিবৃতি জারি করে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে তারা বলেছে, হামাসের সাবেক নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পর তাদের আন্দোলনের নতুন নেতা নির্বাচন করার জন্য প্রক্রিয়া শুরু করেছে। হানিয়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর প্রধান ছিলেন।

তার ডেপুটি সালেহ আল-আরৌরিও গত জানুয়ারিতে বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হন।

ইরানের তেহরানে গত বুধবার (৩১ জুলাই, মঙ্গলবার দিবাগত রাতে) হামলায় নিহত হন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। গত শুক্রবার কাতারে জানাজা শেষে দাফন করা হয় তাকে। হানিয়া হত্যাকাণ্ডে ইসরায়েলকে দায়ী করেছে হামাস।

ইসরায়েলের বিরুদ্ধে ‘কঠোর’ প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। গত বুধবার তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করেছে দেশটি। বৈরুতে ইসরায়েল হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যা করার কয়েক ঘণ্টা পর তেহরানে হানিয়াকে হত্যা করা হয়।

আশঙ্কা করা হচ্ছে, লেবানন-ভিত্তিক ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও এই অবস্থায় যেকোনও প্রতিশোধের জন্য বড় ভূমিকা পালন করতে পারে।

এমন অবস্থায় হিজবুল্লাহ স্থানীয় সময় শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উত্তর ইসরায়েলের বেইট হিলেল শহরে কয়েক ডজন রকেট নিক্ষেপ করে।

এদিকে বিদ্যমান পরিস্থিতিতে বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস তার নাগরিকদের মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ‘যেকোনো টিকিট পাওয়া মাত্র’ লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির একই ধরনের সতর্কতার পর এই নির্দেশনা দেওয়া হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, আঞ্চলিক পরিস্থিতির ‘দ্রুত অবনতি হতে পারে’।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তার নাগরিকদের উদ্দেশ্যে নির্দেশনা জারি করেছে।

দেশটি লেবাননে অবস্থানকারীদের অবিলম্বে চলে যেতে বলেছে এবং অন্যদের সেখানে ভ্রমণ না করার জন্য সতর্ক করেছে। অন্যদিকে বিদ্যমান পরিস্থিতিতে কানাডা তার নাগরিকদের ইসরায়েল ভ্রমণে না যেতে সতর্ক করেছে। দেশটি বলছে, এই অঞ্চলে ‘পরিস্থিতি আরও খারাপ হতে পারে’।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর