বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

জুনেই পাঁচ মাসের দ্বিগুণ ডেঙ্গু রোগী শিশু হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২ জুলাই ২০২৩, ১৩:১৬

ঢাকা শিশু হাসপাতাল

শিশু হাসপাতালে চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পাঁচ মাসে যে পরিমাণ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে, শুধু জুন মাসেই প্রায় তার দ্বিগুণ রোগী ভর্তি হয়েছে হাসপাতালটিতে। 

 

শনিবার (১ জুলাই) ঢাকা শিশু হাসপাতাল পরিদর্শন করে সংশ্লিষ্ট দায়িত্বরতদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

 

ঢাকা শিশু হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আটজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে মোট ১৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। চলতি বছরে শিশু হাসপাতালে মোট ৯৪ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নেওয়ার জন্য ভর্তি হয়েছেন।

 

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ঢাকা শিশু হাসপাতাল মোট ৩৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছিলেন এবং জুন মাসের ১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত ৫৯ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। অর্থাৎ পাঁচ মাসের প্রায় দ্বিগুণ ডেঙ্গুরোগী জুন মাসেই ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

সরেজমিনে দেখা যায়, শিশু হাসপাতালের ১ নম্বর জেনারেল ওয়ার্ডে বেশ কয়েকজন ডেঙ্গু আক্রান্ত শিশু চিকিৎসাধীন। ডেঙ্গু আক্রান্ত শিশুদের অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, কেউ জ্বর, খিঁচুনি, কেউবা পেটব্যথা, বমি অথবা ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, পরে তাদের ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়। 

 

সাত বছরের আরশী নামের শিশুর অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের বাসা হাজারীবাগের ট্যানারি মোড় এলাকায়। খিঁচুনি হওয়ায় জুন মাসের ২৪ তারিখ আরশীকে শিশু হাসপাতালে ভর্তি করানো হয়। ২৭ জুন তারিখে তার ডেঙ্গু শনাক্ত হয়।

 

শিশু হাসপাতালের ১ নম্বর জেনারেল ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন তিন বছরের জুনায়েদ নামের আরেক শিশু। জুনায়েদের অভিভাবক সিরাজের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের বাসা মিরপুর ১ নম্বরের পিয়াঙ্কা হাউজিংয়ে। জ্বর এবং ডায়রিয়াজনিত সমস্যায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়, পরবর্তীতে তার ডেঙ্গু শনাক্ত হয়।

 

তাহসিন নামের এক শিশুর অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায়, নাখাল পাড়ায় বসবাস করা শিশুটিও জ্বর এবং পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়, পরে তারও ডেঙ্গু শনাক্ত হয়।

 

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট আট হাজার ২৪৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ছয় হাজার ২৫৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশে এক হাজার ৯৯১ জন হয়েছেন। একই সময়ে সারাদেশে মোট ৫০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান। 

 

চিকিৎসক এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত বছরের থেকে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত এবং মৃত্যুর প্রকোপ কয়েকগুণ বেশি। ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। ডেঙ্গু পরীক্ষা করে নিশ্চিত হতে হবে। ডেঙ্গু শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ মোতাবেক চিকিৎসা নিতে হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর