বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

জাবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

প্রকাশিত:
৮ জুন ২০২৩, ১৬:০১

.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৮ জুন থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলবে ২২ জুন পর্যন্ত।

 
 

 

বৃহস্পতিবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান  এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ১৮ জুন সকাল ৯টায় প্রথম শিফটে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে সকাল ১০টা ২৫ মিনিট থেকে দ্বিতীয় শিফটে সি১ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন ৪ শিফটে সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

১৯ জুন সকাল ৯টা থেকে শুরু হয়ে ৪ শিফটে বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন ২ শিফটে ই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

২০ জুন সকল ৯টায় শুরু হয়ে ৬ শিফটে এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

২১ ও ২২ জুন ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ২৩, ২৪, ২৫ জুন সি১ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৫ জুন চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। নাটক ও নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষার সময় প্রয়োজনীয় সরঞ্জামাদি সঙ্গে আনতে হবে।  

কোনো প্রার্থীর দুটি বিভাগে একই সময়ে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হলে প্রার্থী সংশ্লিষ্ট বিভাগের সভাপতির কাছে লিখিতভাবে আবেদন করে তারিখ ও সময় সমন্বয় করে নিতে পারবে বলে জানান আবু হাসান।  

এছাড়া ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য juniv-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর