বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সোমালিয়ায় সমুদ্র সৈকতে হামলায় নিহত ৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ আগষ্ট ২০২৪, ১৬:৪২

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর সমুদ্র সৈকতের একটি এলাকায় আত্মঘাতী বোমা ও বন্দুকধারীদের হামলায় অন্তত ৩২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিবিসি-কে পুলিশের মুখপাত্র আব্দিফাতাহ আদান হাসান বলেন, হামলায় প্রায় ৬৩ জন আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ভিডিও ফুটেজে মোগাদিসুর আবদিয়াজিজ জেলায় বেশ কয়েকটি মৃতদেহ ও আহত লোকজনকে দেখা গেছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, সোমালিয়ার দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিশাল অংশ নিয়ন্ত্রণকারী আল-শাবাব জঙ্গিরাই এ হামলা চালিয়েছে।

জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট এই গোষ্ঠীটি সোমালিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারের বিরুদ্ধে প্রায় ২০ বছর ধরে বিদ্রোহ চালিয়ে আসছে।

একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে বলেছেন,

"স্থানীয়রা খুব আতঙ্কিত ছিল, কী ঘটেছে তা জানা যাচ্ছিল না। কারণ বিস্ফোরণের পরপরই গোলাগুলি শুরু হয়েছিল।"

"আমি সৈকতের পাশে আহত লোকজনকে দেখেছি। লোকজন আতঙ্কে চিৎকার করছিল।কে মারা গেছে আর কে বেঁচে আছে জানাও যাচ্ছিল না।

কমপক্ষে পাঁচজন এ হামলার জন্য দায়ী বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র হাসান।

তিনি বলেন, একজন হামলাকারী নিজে আত্মঘাতী বোমায় নিহত হয়েছেন এবং আরও তিনজনকে হত্যা করা হয়েছে।

মোগাদিসুতে হাসান সাংবাদিকদের বলেন, এক হামলাকারীকে জীবিত আটক করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর