বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শুরু হলো স্বল্প দূরত্বের ট্রেন চলাচল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১ আগষ্ট ২০২৪, ১১:০১

কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে গত ১৮ জুলাই থেকে বন্ধ হয়ে যায় যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল। যদিও এর মধ্যে বিজিবি ও পুলিশের পাহারায় জ্বালানি তেলবাহী ট্রেন চলাচল করছে। তবে টানা ১৪ দিন পর আবারও স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ৭টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ছেড়ে যায়। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী কারফিউ শিথিল থাকা অবস্থায় স্বল্প দূরত্বের ট্রেন চলাচল করবে।

ঢাকা রেলওয়ের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রথমে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি স্টেশন ছেড়ে গেছে। এখন স্বল্প দূরত্বের ট্রেন চলাচল করছে। ট্রেন ও যাত্রীদের নিরাপত্তার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ট্রেনে রয়েছেন।

এর আগে গত মঙ্গলবার (৩০ জুলাই) রেল ভবনের সভাকক্ষে বাংলাদেশ রেলওয়ের ট্রেন চলাচল শুরু সংক্রান্ত বৈঠকে আজ থেকে স্বল্প দূরত্বের ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর