বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত:
৩০ জুলাই ২০২৪, ১৩:৫৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৯ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার তেলিরচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার শামিম কাজীর ছেলে সিয়াম কাজী (১৮) ও তাঁর বন্ধু সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কুদ্দুস মিয়ার ছেলে রুবেল হোসেন (১৭)। তাঁদের মধ্যে সিয়াম কাজী স্থানীয় হলি মডেল পাবলিক স্কুল থেকে এসএসসি পাস করেছেন। আর রুবেল দুই বছর আগে লেখাপড়া বাদ দিয়ে স্থানীয় কারখানায় চাকরি করেন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল (২৯ জুলাই) সন্ধ্যায় দুই বন্ধু সিয়াম ও রুবেল মোটরসাইকেল নিয়ে কালিয়াকৈরের তেলিরচালা থেকে মৌচাকের দিকে যাচ্ছিলেন। পথে তেলিরচালা জেনারেল ফার্মাসিউটিক্যাল কারখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়েন তাঁরা। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

তেলিরচালা হলি মডেল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আবদুল আজিজ জানান, নিহত দুজনই তাঁর স্কুলের শিক্ষার্থী ছিলেন। তবে রুবেল লেখাপড়া ছেড়ে স্থানীয় একটি কারখানায় কাজ করতেন। তাঁরা দুজন বন্ধু ছিলেন। একসঙ্গে চলাফেরা করতেন।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, উল্টো পথে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় দুজনের মৃত্যুর খবর জানতে পেরেছে পুলিশ। তবে তারা ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহত ব্যক্তিদের স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে গেছেন। এ ছাড়া দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর