বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির নির্দেশ ইসির

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জুলাই ২০২৪, ১২:৩০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের কারণে মাঠ পর্যায়ে নির্বাচন অফিসগুলোতে পড়ে থাকা স্মার্ট কার্ড বিতরণ এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে অবিতরণকৃত স্মার্ট কার্ড নিয়ে আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানান ইসি সচিব শফিউল আজিম।

এসংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য তিনি জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালককে চিঠি দিয়েছেন। এতে বলা হয়েছে, অবিতরণকৃত স্মার্ট কার্ড আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার তত্ত্বাবধানে বিতরণের উদ্যোগ নিতে হবে।

সেবাপ্রার্থীদের কোনওভাবেই হয়রানি করা যাবে না। সেবাকে সহজীকরণের উদ্যোগ নিতে হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্রের সহজ সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হবে।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনের কারণে এনআইডি সংক্রান্ত সেবা অনেকটা সীমিত করা হয়েছিল।

সে সময় এনআইডি সংশোধনসহ বিভিন্ন আবেদন নিষ্পত্তি সীমিত পরিসরে চলেছে। তবে এনআইডি বিতরণ বিশেষ করে স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি বন্ধ ছিল। তাই ওই উদ্যোগটি আবার নেওয়া হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর