বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

জেনিফার লোপেজের সঙ্গে ডিভোর্স হলেই জমকালো পার্টি দেবেন তার স্বামী

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৮ জুলাই ২০২৪, ১৮:০৪

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ভালোবেসে বিয়ে করেন অভিনেতা বেন অ্যাফ্লেককে। বিয়ের আগে তারা টানা ২০ বছর সম্পর্কে ছিলেন। মাঝখানে কিছুদিন আলাদা থাকলেও আবার সম্পর্কে জড়িয়ে বিয়ে করেন আলোচিত জুটি। কিন্তু চর্চিত এই জুটির সংসারে বিচ্ছেদের গুঞ্জন চলছে।

এবার শোনা যাচ্ছে, অভিনেত্রী-গায়িকা জেনিফার লোপেজের সঙ্গে বিচ্ছেদের আনন্দে জমকালো পার্টি দিতে চলেছেন বেন। এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে স্প্যানিশ সংবাদমাধ্যম মারকা জানিয়েছে, সম্পর্কের বেড়াজাল থেকে বের হয়ে আসতে চাইছেন বেন।

বিচ্ছেদের আনুষ্ঠানিকতা শেষ হলেই তিনি পার্টি দেবেন। সূত্রের ভাষ্যমতে, ‘নিজেকে নিয়েই ফের আনন্দে থাকতে চান বেন।

তাই জর্জিয়ায় নিজের বাড়িতে একটি বড় পার্টির আয়োজন করবেন তিনি। সেখানে তার কাছের বন্ধুরা থাকবেন। মজার ব্যাপার হলো, ওই বাড়িতেই জেনিফারের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছিল।’

যদিও অন্য একটি সূত্র থেকে জানা গেছে, জর্জিয়া নয়, লাস ভেগাসে পার্টি দেবেন বেন। তবে যেখানেই দেন না কেন, বিষয়টি জেনিফারের জন্য পীড়াদায়ক। ২০২২ সালের ১৬ জুলাই বিয়ে করেছিলেন বেন-জেনিফার। ঘনিষ্ঠ সূত্রে তাদের বিচ্ছেদের কথা বারবার গণমাধ্যমে এলেও বিষয়টি নিয়ে তারা স্পষ্ট করে কিছুই বলেননি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর