বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হত্যাচেষ্টার জায়গায় আবারও সমাবেশ করতে চান ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ জুলাই ২০২৪, ১৬:৪৭

কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের বাটলারে সমাবেশে গিয়ে অল্পের জন্য বেঁচে যান মার্কিন প্রেসিডেন্টপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হামলাকারীর করা গুলি কান ভেদ করে চলে যায় তার। আবারও সেখানে সমাবেশ করতে চান এই রিপাবলিকান প্রেসিডেন্টপ্রার্থী। শুক্রবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ কথা জানিয়েছেন। 

ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘একটি বিশাল ও সুন্দর সমাবেশের জন্য পেনসিলভেনিয়ার বাটলারে ফিরে যাব।’

তবে তিনি কখন বা কোথায় সমাবেশটি করতে চান তার বিশদ বিবরণ দেননি।

এদিকে প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা ও প্রথম এশীয় আমেরিকান হিসেবে কমলা হ্যারিস দ্রুতই ডেমোক্রেটিকদের সমর্থন আদায় করে নিয়েছেন। চলতি সপ্তাহের কয়েকটি জনমত জরিপে তাকে ট্রাম্পের কাছাকাছি নিয়ে এসেছে।

শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের একটি জরিপে দেখা গেছে, হ্যারিস ৪৭ শতাংশ সমর্থন আর ট্রাম্প ৪৯ শতাংশ সমর্থন নিয়ে কাছাকাছি অবস্থানে আছেন।

অথচ এই মাসের শুরুর দিকে সংবাদপত্রের একটি জরিপে দেখা গেছে, ট্রাম্প বাইডেনের চেয়ে ৬ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে ছিলেন। ওই জরিপে ট্রাম্প পেয়েছিলেন ৪৮ শতাংশ আর বাইডেন ৪২ শতাংশ সমর্থন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর