বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

তিন দিন হাসপাতালে ছিলেন জাহ্নবী, কী হয়েছিল অভিনেত্রীর

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৫ জুলাই ২০২৪, ১৬:৫৬

আগামী ২ আগস্ট মুক্তি পাবে জাহ্নবী কাপুর অভিনীত নতুন সিনেমা ‘উলঝ’। সিনেমা মুক্তি উপলক্ষে প্রচারে ব্যস্ত থাকার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু অসুস্থতার কারণে তিন দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এ বিষয়ে জানিয়েছেন জাহ্নবী। খবর হিন্দুস্তান টাইমসের

১২ জুলাই অনন্ত আম্বানির বিয়েতে দেখা গেছে জাহ্নবী কাপুরকে। জানা গেছে, বিয়ের অনুষ্ঠান থেকে ফিরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। চিকিৎসকেরা জানিয়েছিলেন, খাদ্যে বিষক্রিয়ার জেরেই অসুস্থ হন অভিনেত্রী।

‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবির সময় থেকে তাঁর জীবনে চলছে ব্যস্ততা।

একের পর এক অনুষ্ঠানে উপস্থিত থাকতে হয়েছে জাহ্নবীকে। তারপরই আসন্ন ছবি ‘উলঝ’-এর প্রচার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। করেছেন একাধিক ফটোশুট। এর মধ্যেই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতেও হইচই করেছেন। একেবারেই বিশ্রাম পাননি বলে জানান জাহ্নবী। তাই খুব ক্লান্ত বোধ করছিলেন তিনি। শরীরে রোগ প্রতিরোধক্ষমতারও ঘাটতি হয়েছিল বলে জানান জাহ্নবী।

অসুস্থ অবস্থায় কেমন বোধ করছিলেন, তা নিয়ে জাহ্নবী বলেন, ‘এর মধ্যেই এক দিন চেন্নাই গিয়েছিলাম। তখনই বিমানবন্দরে কিছু একটা খেয়েছিলাম বলে এমন হলো।

পেটের সমস্যা ঠিক হওয়ার পর দেখলাম, সারা শরীরে প্রবল যন্ত্রণা। খুব দুর্বল হয়ে পড়েছিলাম। ঠকঠক করে কাঁপছিলাম।’

জাহ্নবী আরও বলেন, ‘আমার যকৃতের অবস্থা দেখে চিকিৎসকেরা ভয় পেয়ে গিয়েছিলেন। তাই তিন–চার দিন আমাকে হাসপাতালেই থাকতে হয়।

তাঁরাও বোঝার চেষ্টা করছিলেন, আমার ঠিক কী হয়েছে। রক্ত পরীক্ষার রিপোর্ট ভয় পাওয়ার মতোই ছিল। যদিও আমি শুধু ভাবছিলাম, আমি ভালো করে নাচতে পারব কি না।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর