বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গতি ফিরছে আমদানি-রপ্তানি কার্যক্রমে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ জুলাই ২০২৪, ১১:০২

চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি–রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। ইন্টারনেটের ধীরগতি থাকলেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পণ্যের চালান শুল্কায়নে বিকল্প ব্যবস্থা নেওয়ায় আমদানি–রপ্তানিতে গতি ফিরে এসেছে। গতকাল বুধবার চট্টগ্রাম কাস্টম হাউসে শুল্কায়নের জন্য প্রায় ৭ হাজার ৮১৯টি আমদানি–রপ্তানি চালানের নথি অনলাইনে দাখিল করেছেন ব্যবহারকারীরা। আবার বন্দর থেকে পণ্য খালাসও পুরোদমে শুরু হয়েছে।

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত বৃহস্পতিবার রাত থেকে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এতে অনলাইনে শুল্কায়নের জন্য আমদানি–রপ্তানি চালানের নথি কাস্টমসের অ্যাসাইকুডা সার্ভারে দাখিল করা যাচ্ছিল না। এ পরিস্থিতিতে গত মঙ্গলবার এনবিআর থেকে অভ্যন্তরীণ নেটওয়ার্কের মাধ্যমে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সক্রিয় করা হয়। এতে চট্টগ্রাম কাস্টম হাউস ও ডিপোগুলোয় অ্যাসাইকুডা সার্ভারে পণ্য চালানের নথি জমা দেওয়া ও শুল্কায়ন শুরু হয়। তবে ব্যবহারকারীরা জানতে না পারায় প্রথম দিন খুব বেশি চালানের নথিপত্র জমা পড়েনি।

গত মঙ্গলবার রাত থেকে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত ইন্টারনেটের ধীরগতির কারণে বাইরে থেকে অনলাইনে খুব বেশি চালানের নথিপত্র জমা দেওয়া যায়নি। তবে সশরীর কাস্টম হাউসে গিয়ে অনলাইনে ব্যবহারকারীরা আমদানি–রপ্তানি চালানের নথি জমা দিয়েছেন। শুল্কায়নও হয়েছে। ব্যবহারকারীরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারেন, সে জন্য চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ তাদের সার্ভারে আমদানি–রপ্তানি চালানের নথি জমা দেওয়ার সুবিধা বাড়িয়েছে।

কাস্টমস সূত্র জানায়, গতকার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ৬ হাজার ৭১৮টি রপ্তানি চালানের নথি শুল্কায়নের জন্য সার্ভারে জমা পড়েছে। আমদানি পণ্য শুল্কায়ন করে খালাস নেওয়ার জন্য জমা পড়েছে ১ হাজার ১০১টি চালানের নথি। স্বাভাবিক সময়ে দিনে গড়ে ৬ হাজার রপ্তানি চালান ও ১ হাজার ২০০টি আমদানি চালান শুল্কায়ন হয়। সেই হিসাবে আমদানি–রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে।

জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার তারেক হাসান বলেন, ইন্টারনেটে ধীরগতি থাকলেও আমদানি–রপ্তানি কার্যক্রমে যাতে সমস্যা না হয়, সে জন্য কাস্টম হাউসে ব্যবহারকারীদের জন্য কম্পিউটারের সংখ্যা ৫টি থেকে বাড়িয়ে ১২টিতে উন্নীত করা হয়েছে। এর সুফলও মিলেছে। পণ্য আমদানি–রপ্তানির নথি জমা ও শুল্কায়ন কার্যক্রম স্বাভাবিক হয়ে আসছে।

চট্টগ্রাম কাস্টম হাউসে পণ্যের শুল্কায়নে গতি ফিরে আসায় বন্দরেরও কর্মতৎপরতা বেড়েছে। শুল্কায়নের পর শুল্ককর পরিশোধ হলে আমদানি পণ্য ছাড় করা যায়। আবার শুল্কায়নের পর পণ্য রপ্তানি করা যায়। গতকাল ব্যাংক খোলা থাকায় শুল্ক–করও পরিশোধ করতে পেরেছেন ব্যবসায়ীরা। তাতে পণ্য খালাসও বেড়েছে।

জানতে চাইলে চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, ‘পণ্য খালাস কম থাকায় এত দিন বন্দরে কনটেইনারের সংখ্যা বাড়ছিল। তবে বুধবার বন্দর থেকে তিন হাজার কনটেইনারের বেশি চালান খালাসের প্রক্রিয়া চলছে। এতে বন্দরে কনটেইনারের চাপ স্বাভাবিক হতে শুরু করেছে। আশা করছি, কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর