বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

এবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ে উত্তরের আবর্জনা বোঝাই বেলুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৪, ১৭:৪৪

উত্তর কোরিয়ার আবর্জনা বোঝাই বেলুন এবার পাওয়া গেছে খোদ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় প্রাঙ্গণে। কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন।

সম্প্রতি উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় একাধিক আবর্জনা বোঝাই বেলুন পাঠানো নিয়ে কোরীয় উপদ্বীপে উত্তেজনা ছড়ানোর মধ্যে সর্বশেষ এ ঘটনা নতুন মাত্রা যোগ করেছে।

এক বিবৃতিতে প্রেসিডেন্টের নিরাপত্তা বিভাগ জানায়, "উত্তর কোরিয়ার পাঠানো আবর্জনা বোঝাই বেলুন জয়েন্ট চিফস অব স্টাফের সহযোগিতায় পর্যবেক্ষণ করার সময় আমরা ইয়ংসানে প্রেসিডেন্টের কার্যালয় এলাকায় পড়া আবর্জনা বোঝাই বেলুন শনাক্ত করেছি।”

তবে রেসপন্স টিমের বিশ্লেষণে এই বেলুনে কোনও ক্ষতিকারক বা দূষিত পদার্থ পাওয়া যায়নি বলে জানান তিনি।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জনগণ কে সতর্ক করে বলেছে, পড়ে পাওয়া বেলুন স্পর্শ না করতে। পাশাপাশি কোনও বেলুন পাওয়া গেলে তা কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানান, মে মাস থেকে দক্ষিণ কোরিয়ায় তিন হাজারেরও বেশি বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া। বেলুনগুলো সিগারেটের বাট, ফেলে দেওয়া ব্যাটারি এবং এমনকি সারের মতো আবর্জনায় ভরা।

দক্ষিণ কোরিয়া দুই কোরিয়ার সীমান্তবর্তী অসামরিক এলাকায় (ডিএমজেড) লাউডস্পিকারে উত্তর কোরিয়া বিরোধী প্রপাগাণ্ডা চালিয়ে এবং কে-পপ গানের মতো বিনোদোনের মধ্য দিয়ে এর প্রতিক্রিয়া জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এর আগে উত্তরের এমন আবর্জনা বোঝাই বেলুন পাঠানোর নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছিল, এটি ‘স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’। উত্তর কোরিয়াকে অবিলম্বে এই হীন কর্মকাণ্ড বন্ধ করার জন্য কঠোরভাবে হুঁশিয়ারও করে তারা।

সিএনএন জানায়, দক্ষিণ কোরিয়ার মানবাধিকারকর্মী এবং পিয়ংইয়ং এর পক্ষত্যাগকারীরা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সমালোচনামূলক লিফলেট ভরা বেলুন সীমান্তের ওপারে পাঠিয়ে আসছে।

চলতি মাসের শুরুর দিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার নেতার প্রভাবশালী বোন কিম ইয়ো জং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নোংরা লিফলেট ভরা বেলুন সীমান্তের কাছে পাঠানোর অভিযোগ করেছিলেন।

তিনি বলেছিলেন, দক্ষিণ কোরিয়ার পিয়ংইয়ং বিরোধীরা উত্তর কোরিয়ায় যেসব বেলুন পাঠিয়েছে সেগুলোতে বিভিন্ন জিনিসের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করা নানা মিডিয়া কনটেন্ট পাওয়া গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর