বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রিল বানাতে গিয়ে জলপ্রপাতে পড়ে মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ জুলাই ২০২৪, ১৮:১৩

সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য রিল বানাতে গিয়ে জলপ্রপাতে পড়ে ২৬ বছর বয়সী ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আনভি কামদার মারা গেছেন। গতকাল বুধবার ভারতের মহারাষ্ট্রের রায়গড়ের কাছে কুম্ভে জলপ্রপাতে এ দুর্ঘটনা ঘটে। 

আনভি ১৬ জুলাই সাত বন্ধুর সঙ্গে জলপ্রপাতে ঘুরতে যান। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সেই ট্যুরেই ঘটে বিয়োগান্ত ঘটনাটি।

জানা গেছে, ভিডিও করার সময় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যান আনভি। তরুণ এই ইনফ্লুয়েন্সার ভারতের মহারাষ্ট্রের বাসিন্দা ছিলেন।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনার পর খবর পেয়ে স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়। একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়।

উদ্ধারকারী দলের এক সদস্য এনডিটিভিকে বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আমরা বুঝতে পারি যে মেয়েটি প্রায় ৩০০ থেকে ৩৫০ ফুট নিচে পড়ে গিয়েছে। এমনকি তাঁর কাছে পৌঁছানোর পরও তাঁকে উঠিয়ে নিয়ে আসা কঠিন ছিল, কারণ সে আহত ছিল। এ ছাড়া প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। একটি কপিকল ব্যবহার করে তাঁকে বের করা হয়েছে।’

ছয় ঘণ্টার উদ্ধার অভিযানের পর আনভিকে বের করে আনা হয়। পরে গুরুতর আহত অবস্থায় আনভিকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর