শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কর্ণাটকে ভূূমিধসে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ জুলাই ২০২৪, ১৬:৩১

ভারতের কর্ণাটক রাজ্যের উত্তর কান্নড় জেলায় ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে চারজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন তিনজন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মঙ্গলবার (১৬ জুলাই) জেলার শিরুর গ্রামের কাছে ৬৬ নম্বর জাতীয় সড়কের আনকোলা তালুকে ভূমিধসের ঘটনা ঘটে।

উত্তরা কন্নড়ের ডেপুটি কমিশনার লক্ষ্মী প্রিয়া বুধবার (১৭ জুলাই) বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, নিহত ও নিখোঁজ সাতজনের মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছে।

লক্ষ্মী প্রিয়া বলেন, ফায়ার সার্ভিসের একটি দলসহ ২৪ সদস্যের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) উদ্ধার অভিযান পরিচালনা করেছে।

তিনি আরও বলেন, আমাদের নৌবাহিনী এবং কোস্টগার্ড সদস্যরা উদ্ধারকাজে সাহায্য করছেন। তারা আমাদের তাদের নিরাপত্তা গিয়ারের পাশাপাশি অপারেশন পরিচালনা করার জন্য কর্মী দিয়েছে। আমাদের কাছে গ্যাস কোম্পানির কুইক রেসপন্স দলও কাজ করছেন।

প্রিয়া বলেন, ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ যানজটমুক্ত করার জন্য রাস্তার একপাশ পরিষ্কার করার চেষ্টা করছে। রাস্তাটি ভূমিধসের কারণে বন্ধ হয়ে গিয়েছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর