বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ জুলাই ২০২৪, ১৩:২৮

মালয়েশিয়ার প্রায় শত বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‘অনবরত কাশতে থাকায়’ তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার মাহাথিরের সহযোগী সুফি ইউসুফ বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানান।

সুফি ইউসুফ বলেন, গত সোমবার মাহাথিরকে হাসপাতালে ভর্তি করা হয়। আগামী কয়েক দিন তাঁকে চিকিৎসা নিতে হবে বলে ধারণা করা হচ্ছে।

মালয়েশিয়ার দুবারের সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের বয়স গত সপ্তাহে ৯৯ বছর পূর্ণ হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোয় মাহাথির হৃদ্‌যন্ত্রের বিভিন্ন জটিলতায় ভুগছেন। তাঁর বাইপাস সার্জারি হয়েছে।

চলতি বছরের শুরুতে মাহাথির প্রায় তিন মাস হাসপাতালে ছিলেন।

মাহাথির মোহাম্মদের জন্ম ১৯২৫ সালের ১০ জুলাই। তিনি ১৯৮১ সালে প্রথমবারের মতো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন। ২০০৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০১৮ সালে ৯২ বছর বয়সে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। ২০২০ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর