বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

স্ত্রী-সন্তানের সামনেই খুন হলেন শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৪, ১৭:৫২

শ্রীলঙ্কার আম্বালানগোদায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন দেশটির অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ধাম্মিকা নিরোশানা। তাঁর বয়স হয়েছিল ৪১ বছর। ভারতের সংবাদপত্র দ্য ইকোনমিক টাইমস শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, অজ্ঞাতনামা ওই ব্যক্তি গুলি করার সময় নিরোশানার সঙ্গে তাঁর স্ত্রী, দুই সন্তানও সঙ্গে ছিলেন। ওই দুর্বৃত্তকে চিহ্নিত করতে ও ধরতে তদন্ত চলছে বলে জানিয়েছে শ্রীলঙ্কান পুলিশ।

২০০৪ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে বেশ সম্ভাবনাময় ক্যারিয়ার ছিল নিরোশানার। ২০০০ সালে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অভিষেক হয় তাঁর। ২০০২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দলকে নেতৃত্বও দিয়েছিলেন।

এমনিতে ফাস্ট বোলার হলেও ব্যাটিংয়েও ভূমিকা রাখতে পারতেন তিনি। ক্যারিয়ারে ১২টি প্রথম শ্রেণির সঙ্গে ৮টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেন নিরোশানা।

সিনিয়র পর্যায়ে শ্রীলঙ্কার হয়ে কখনো না খেললেও অ্যাঞ্জেলো ম্যাথুস, উপুল থারাঙ্গা, ফারভিজ মাহরুফের মতো ভবিষ্যৎ তারকাদের সঙ্গে খেলেছিলেন নিরোশানা। প্রথমে চিলাও মেরিয়ানস সিসির পর তিনি খেলেন গল সিসির হয়ে।

শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র নিহাল থালদুয়া বলেন, নিরোশানার হত্যা গ্যাংদের মধ্যে বিরোধের কারণে হয়ে থাকতে পারে। ওই এলাকায় ঘনিষ্ঠ বন্ধু দাসুন মানাওয়াদু খুন হওয়ার পর দেশ ছেড়ে গিয়েছিলেন নিরোশানা। তিন মাস আগে শ্রীলঙ্কা ফেরেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর