বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সীমান্তে হাজার হাজার মাইন বসিয়েছে উত্তর কোরিয়া: সিউল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৪, ১৬:৫২

উত্তর কোরিয়া তাদের সীমান্তে কয়েক হাজার নতুন ল্যান্ডমাইন বিছিয়েছে। যার ফলে দেশটির সেনারা এক ভয়ঙ্কর পরিস্থিতিতে কাজ করতে বাধ্য হচ্ছে। এ ছাড়া একাধিক হতাহতের ঘটনাও ঘটেছে সেখানে। স্থানীয় সময় আজ বুধবার (১৭ জুলাই) সিউল এ খবর জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘প্রচণ্ড তাপ এবং বর্ষা মৌসুম সত্ত্বেও উত্তর কোরিয়ার সামরিক বাহিনী মাইন স্থাপন করেছে। এ ছাড়া দক্ষিণ কোরিয়া সীমান্তের কাছে কিছু স্থাপনা নির্মাণের ছবি ধরা পড়েছে স্যাটেলাইট ছবিতে। ধারণা করা হচ্ছে, সীমান্তে দেয়াল তুলছে উত্তর কোরিয়া।’

তারা আরো জানায়, ‘ নিরস্ত্রীকৃত এলাকার (ডিএমজেড) অভ্যন্তরের কিছু জায়গা পরিষ্কার করা হয়েছে।

নতুন করে বসানো স্থলমাইনগুলোর সংখ্যা কয়েক হাজার বলে ধারণা করা হচ্ছে।’ সেখানে অন্তত ১০টি মাইন বিস্ফোরিত হওয়ার ঘটনা ঘটেছে। এতে একাধিক সেনা হতাহতের খবর পাওয়া গেছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় আরো উল্লেখ করেছে, মাইন স্থাপনের কাজে নিয়োজিত উত্তর কোরিয়ার সেনারা ডিউটি ​​পরিবর্তন না করে অপর্যাপ্ত ব্যারাক ছাড়াই বসবাস করছে।

দিনে গড়ে ১২ থেকে ১৩ ঘণ্টা কাজ করেছে তারা।

মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত একটি ছবিতে তিনজন সেনাকে কাঠের বাক্স বহন করতে দেখা গেছে, যা মন্ত্রণালয় ল্যান্ডমাইন হিসেবে চিহ্নিত করেছে। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, একদল সেনা আহত অন্য এক সেনাকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে।

এই বছরের শুরুতে উত্তরের নেতা কিম জং উন দক্ষিণকে তার ‘প্রধান শত্রু’ হিসেবে ঘোষণা করেছে। এরপর থেকে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে তারা।

উত্তর কোরিয়ার সৈন্যরা সাম্প্রতিক সময়ে একাধিকবার সীমান্ত অতিক্রম করেছে বলে সিউল জানিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর