বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শুক্রবার থেকে আবার বাড়তে পারে বৃষ্টি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৪, ১৩:১০

দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর (বর্ষা) সক্রিয়তা আরো কমেছে। এতে বৃষ্টিপাতের পরিমাণও কমে এসেছে অনেকটা। আবহাওয়া অধিদপ্তর বলছে, এ অবস্থা থাকতে পারে কাল বৃহস্পতিবার পর্যন্ত। তবে শুক্রবার থেকে আবার সারা দেশে ধীরে ধীরে বৃষ্টি বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর গতকাল মঙ্গলবার জানিয়েছে, দেশের ওপর মৌসুমি বায়ু ‘কম সক্রিয়’ অবস্থায় রয়েছে। মূলত এই মৌসুমি বায়ুর প্রভাবেই দেশে বর্ষার বৃষ্টি হয়। মৌসুমি বায়ু যত শক্তিশালী বা সক্রিয় হয়, বৃষ্টিও তত বেশি হয়। এটি বর্তমানে অনেকটাই দুর্বল অবস্থায় থাকায় বৃষ্টিপাতের পরিমাণও অনেকটাই কমে এসেছে।

দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের ২৯টিতে গতকাল বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে দেশের বেশির ভাগ অঞ্চলেই বৃষ্টিপাত ছিল নগণ্য। সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৫৩ মিলিমিটার। এ সময় সিলেটে ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এ ছাড়া ২৩টি পর্যবেক্ষণাগারে হালকা বৃষ্টিপাত (১ থেকে ১০ মিলিমিটার) রেকর্ড করেছে অধিদপ্তর। ঢাকাসহ চার জেলায় বৃষ্টিপাত ছিল সামান্য (এক মিলিমিটারেরও কম)।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই তিন বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর