বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ইমরান খানের দলকে নিষিদ্ধের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৪, ১২:২৬

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইকে নিষিদ্ধের পরিকল্পনার কথা জানিয়েছে দেশটির ক্ষমতাসীন সরকার। তবে তাদের এ সিদ্ধান্তের বিরোধিতা করে গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে পিটিআইয়ের অস্তিত্ব রাখা যাবে না।

তারার বলেন, বিদেশি তহবিল মামলা, ৯ মে দাঙ্গা এবং সাইফার মামলার পাশাপাশি যুক্তরাষ্ট্রে পাস করা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমরা বিশ্বাস করি, পিটিআই’কে নিষিদ্ধ করার মতো যথেষ্ট বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে।

এ ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার গণমাধ্যমের প্রতিবেদন ও পাকিস্তান সরকারের ঘোষণা উল্লেখ করে বলেন, এটি হচ্ছে জটিল প্রক্রিয়ার শুরু।

তিনি বলেন, একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়া আমাদের কাছে গভীর উদ্বেগের বিষয়।

মার্কিন এই মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র সংবিধান ও গণতান্ত্রিক নীতির পাশাপাশি মানবাধিকার ও বাক-স্বাধীনতায় সমর্থন করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর