বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

থাইল্যান্ড ভ্রমণে ভিসা লাগবে না ৯৩ দেশের নাগরিকের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৪, ১২:১৯

পর্যটনখাতকে আরও চাঙা করতে ভিসামুক্ত দেশের তালিকা বাড়িয়ে ৯৩টি করেছে থাইল্যান্ড। এসব দেশের নাগরিকরা এখন থেকে ভিসা ছাড়াই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি ভ্রমণ করতে পারবে।

সোমবার থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, ভ্রমণকারীরা দেশটিতে সর্বোচ্চ দুই মাস অবস্থান করতে পারবেন, যা আগে ছিল এক মাস।

এর আগে ৫৭ দেশের পাসপোর্টধারীরা থাইল্যান্ডে ভিসামুক্ত সুবিধা পেতেন, যা এখন বাড়িয়ে ৯৩ করা হলো।

থাইল্যান্ডের অর্থনীতির অন্যতমভিত্তি হলো পর্যটন। কিন্তু করোনা মহামারির পর এই খাতে ভাটা পরে, যা এখনো পুরোপুরি পুনরুদ্ধার হয়নি।

২০২৪ সালের প্রথম ছয় মাসে ১৭ দশমিক ৫ মিলিয়ন মানুষ থাইল্যান্ড ভ্রমণ করেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩৫ শতাংশ বেশি।

দেশটিতে সবচেয়ে বেশি ভ্রমণে যায় চীন, মালয়েশিয়া ও ভারতের নাগরিকরা।

সোনার মন্দির, সাদা বালির সৈকত, মনোরম পাহাড় ও প্রাণবন্ত নাইট লাইফ উপভোগের জন্য প্রতি বছর লাখ লাখ পর্যটক থাইল্যান্ডে ভিড় করেন। মূলত পর্যটকের সংখ্যা বাড়তেই ভিসামুক্ত দেশের তালিকা বাড়িয়েছে দেশটি।

থাই অ্যাম্বাসি ডট কমের তথ্য অনুযায়ী, পূর্ব ও সেন্ট্রাল এশিয়া থেকে যে সব দেশের নাগরিকদের ভিসা লাগবে না সেগুলো হলো- ভুটান, ব্রুনাই, কম্বোডিয়া, চীন, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, কাজাখস্তান, লাওস, ম্যাকাও, মালয়েশিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তাইওয়ান, উজবেকিস্তান,ও ভিয়েতনাম।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর