বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মা‌র্কিন নাগ‌রিকদের সতর্ক করেছে ঢাকা দূতাবাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ জুলাই ২০২৪, ১৩:২৮

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের প‌রি‌প্রেক্ষিতে বাংলাদেশে অবস্থানরত মা‌র্কিন নাগরিকদের চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

সোমবার (১৫ জুলাই) তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় দূতাবাস বলেছে, সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ বিস্তৃত হয়ে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকা এবং অন্যান্য শহরে ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

পরিস্থিতি ক্রমশ অস্থিতিশীল হয়ে উঠছে। এই ধরনের বিক্ষোভ স্থানীয় পরিবহন পরিষেবাগুলো‌কে প্রভাবিত করতে পারে এবং ঢাকায় আসা-যাওয়া কঠিন হ‌তে পা‌রে।

সতর্কবার্তায় দূতাবাস আরও বলেছে, মার্কিন নাগরিকদের সতর্কতা অনুশীলন করা উচিত এবং মনে রাখা উচিত যে বিক্ষোভ সংঘর্ষে পরিণত হতে পারে। সহিংসতায় পরিণত হতে পারে। সেজন্য বি‌ক্ষোভ এ‌ড়ি‌য়ে চলার পাশাপা‌শি কোনো বড় সমাবেশের আশেপাশে থাক‌লে সতর্কতা অবলম্বন করুন।

ব্যক্তিগত নিরাপত্তার জন্য স্থানীয় ঘটনাসহ মা‌র্কিন নাগ‌রিক‌দের সচেতন থাকা এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলো পর্যবেক্ষণ করার পরামর্শ দি‌য়ে‌ছে মা‌র্কিন দূতাবাস।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর