শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

একদিনে প্রায় ১১ লাখ চারা রোপন করে বিশ্ব রেকর্ড করলো ইন্দোর

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ জুলাই ২০২৪, ১১:৪১

একদিনে ১১ লাখের বেশি চারা গাছ রোপন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহর। রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন, ইন্দোর ইতোমধ্যেই ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা অর্জন করেছে। এবার একদিনে ১১ লাখের বেশি চারা রোপণের বিশ্ব রেকর্ডও অর্জন করলো এই শহর। রাজ্য সরকারের পক্ষ থেকেই চারা রোপণের আয়োজন করা হয়েছিল। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট এবং ছবি শেয়ার করে সামাজিক মাধ্যমে এক পোস্টে মোহন যাদব বলেন, ইন্দোর এখন বিশ্বের এক নম্বরে আছে। আমার ইন্দোরের ভাই ও বোনেরা পরিচ্ছন্নতার পর বৃক্ষরোপণে ইতিহাস তৈরি করার জন্য আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি।

এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এবং একটি চারা রোপণ করেন।

ইন্দোরের আগে একদিনে সবচেয়ে বেশি চারা লাগানোর রেকর্ড ছিল আসামের। ওই রাজ্যে একদিনে ৯ লাখ ২৬ হাজার চারা রোপণ করা হয়েছিল।

গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃক্ষরোপন কর্মসূচির প্রচারণা করেন। এই কর্মসূচির আওতায় ভারতজুড়ে আনুমানিক ১৪০ কোটি চারা রোপণ করা হবে। এর মধ্যে সাড়ে ৫ কোটি চারা রোপণ করা হবে মধ্যপ্রদেশে। এই রাজ্যকে ভারতের ‌‘ফুসফুস’ বলে উল্লেখ করেছেন অমিত শাহ।

গত কয়েক বছর ধরেই ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে স্বীকৃত পেয়ে আসছে মধ্যপ্রদেশের অর্থনৈতিক রাজধানী ইন্দোর। কর্মকর্তারা জানিয়েছেন, এই শহরে ৫১ লাখ চারা গাছ রোপণ করা হবে।

কর্মকর্তারা জানিয়েছেন, ২ হাজার বিএসএফ জওয়ানের পাশাপাশি শতাধিক এনআরআই সদস্য, ৫০টি স্কুলের এনসিসি ক্যাডেট, কয়েক হাজার স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সামাজিক সংগঠন বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়।

অমিত শাহ জানিয়েছেন, বট, নিমের মতো দীর্ঘদিন বেঁচে এমন সব গাছের পাশাপাশি পেয়ারা, মধুকামিনী, করন্দা, বেলপাত্র ও আমলকির মতো ওষুধি গুণসম্পন্ন গাছও লাগানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর