শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বিরতির সময় বাড়িয়ে শাকিরার গান, ক্ষুদ্ধ কলম্বিয়া

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৪, ১৮:৩২

কোপা আমেরিকার ফাইনালে আজ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২৩ বছর পর ফাইনালের দেখা পাওয়া কলম্বিয়া। সাধারণত ফুটবল ম্যাচে ৪৫ মিনিটের দুই অর্ধের মাঝে যে বিরতি থাকে, তার দৈর্ঘ্য হয় ১৫ মিনিট। কিন্তু কোপার ফাইনালে এই বিরতির দৈর্ঘ্য হবে ২৫ মিনিট।

জানা গেছে, আমেরিকান সুপার বোল স্টাইলে এবার কোপা ফাইনালের মাঝবিরতিতে গান পরিবেশন করবেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। আর তার পারফরম্যান্সের জন্যই ১৫ মিনিটের বিরতি বেড়ে হবে ২৫ মিনিট।

আয়োজক কনমেবল জানিয়েছে, ফাইনালের মাঝবিরতিতে ২০ মিনিট গান করবেন শাকিরা। সবমিলিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে প্রথমার্ধ শেষের ২৫ মিনিট পরে।

তবে মাঝবিরতির দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ নেস্তর লরেঞ্জো, ‘আমরা এর আগে যখন এক মিনিট দেরিতে মাঠে গিয়েছি, আমাদের জরিমানা করা হয়েছে। বিরতিতে এখন গানের অনুষ্ঠান হবে। আমাদের ২০-২৫ মিনিট বাইরে থাকা লাগবে। এতে ফুটবলারদের উপর প্রভাব পড়তে পারে, তারা ঝিমিয়ে পড়তে পারে।’

শাকিরার গান নিয়ে কোন আপত্তি নেই লরেঞ্জোর। তবে বিরতির দৈর্ঘ্য না বাড়ানোর জোর দাবি জানিয়েছেন তিনি, ‘গানের আয়োজন নিয়ে বলব শাকিরা দারুণ শিল্পী। সবাই উপভোগ করবে। আজই জানলাম (২৫ মিনিটের বিরতি)। আমার মতে নিয়ম অনুযায়ী ১৫ মিনিট বিরতি থাকা উচিত।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে আগামীকাল সোমবার বাংলাদেশ সময় সকাল ৬ টায় শুরু হবে কোপা আমেরিকার ফাইনাল। ম্যাচে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা ও হামেস রদ্রিগেজের কলম্বিয়া।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর