বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রদ্রিগেজ নয়, কলম্বিয়াকে নিয়ে ভাবছেন স্কালোনি

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৪, ১৭:৫৯

চলমান কোপা আমেরিকায় দুর্দান্ত ছন্দে রয়েছেন কলম্বিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার হামেস রদ্রিগেজ। দলকে ফাইনালে নেওয়ার পথে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন এই অধিনায়ক। ফাইনালেও হয়ত তেমন কিছুই আশা করবে কলম্বিয়া। তবে তাকে নিয়ে আলাদা করে ভাবছেন না ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। পুরো দলকে নিয়েই তার পরিকল্পনা।

আসরে এখন পর্যন্ত ১২ গোল করেছে কলম্বিয়া। এর মধ্যে ৭টি গোলেই জড়িয়ে রদ্রিগেজের নাম। পেনাল্টি থেকে একটি গোল করার পাশাপাশি ৬টি গোলে অ্যাসিস্ট করেছেন ৩৩ বছর বয়সী রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা। সেমিফাইনালে তার কর্নার থেকেই একমাত্র গোল করে দলকে জেতান দানিয়েল মুনিয়োস। ২৩ বছর পর ফাইনালে ওঠে কলম্বিয়া।

তবে এসব নিয়ে ভাবতে নারাজ স্কালোনি। পুরো দল নিয়েই পরিকল্পনা সাজানোর কথা সংবাদ সম্মেলনে জানান আর্জেন্টিনা কোচ।

"তাকে (হামেস রদ্রিগেজ) ঘিরে কীভাবে দলের পরিকল্পনা সাজানো যায় সেটি বের করে নিয়েছে নেস্তর (কলম্বিয়া কোচ)। সে দুর্দান্ত একজন ফুটবলার। তবে আমরা কখনও নির্দিষ্ট খেলোয়াড় নিয়ে চিন্তা করি না। আমরা দলের ব্যাপারে ভাবি।”

ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর