শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

দীপিকাকে জড়িয়ে ধরে কী বললেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৪, ১৫:৩৮

ভারতের আম্বানি পুত্রের বিয়ের রেশ যেন কাটছেই না। ১২ জুলাই বিয়ে সম্পন্ন হলেও নেটদুনিয়া জুড়ে ঘুরছে ‘গ্র্যান্ড ওয়েডিং’-এর নানা মুহূর্ত। এর মধ্যেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলিউডের দুই ডিভা ঐশ্বরিয়া রাই বচ্চন ও দীপিকা পাড়ুকোনের আবেগী মুহূর্তের একটি ভিডিও।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ঐশ্বরিয়া-দীপিকার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অন্তঃসত্ত্বা দীপিকাকে দেখেই জড়িয়ে ধরেছেন ঐশ্বরিয়া। তার পর দীপিকার কানে কানে কিছু বলছেন তিনি।

নেটিজেনদের ধারণা, দীপিকার হবু মাতৃত্ব নিয়েই কিছু পরামর্শ দিয়েছেন বচ্চন বধূ।

এদিকে দুই অভিনেত্রীর এই আবেগঘন মুহূর্তের সাক্ষী আবার হৃতিক রোশন। তিনি ঐশ্বরিয়ার পাশেই দাঁড়িয়ে ছিলেন।

বচ্চন পরিবারের সঙ্গে বিয়ের আসরে প্রবেশ করেননি ঐশ্বরিয়া। পরে মেয়ে আরাধ্যা বচ্চনকে সঙ্গে নিয়ে বিয়েতে হাজির হন প্রাক্তন বিশ্বসুন্দরী। ফটেসাংবাদিকদের ক্যামেরায় ধরাও দেন হেসে হেসে।

যদিও বিয়ের অন্দরমহলে অভিষেক বচ্চনের পাশেই বসেছিলেন ঐশ্বরিয়া-আরাধ্যা। সেই মুহূর্তও ক্যামেরাবন্দি হয়েছেন তারা।

অন্যদিকে বিয়ের আয়োজনের শুরু থেকেই এ দিন হাজির ছিলেন রণবীর সিং। বলা ভাল, একা হাতে বিয়ের আসর মাতিয়ে রাখার দায়িত্ব যেন তিনিই নিয়েছিলেন।

মঞ্চে উঠে তার উদ্দাম নৃত্য এই মুহূর্তে নেটদুনিয়ার অন্যতম চর্চিত বিষয়। বিয়ের আসরে একাই আসেন দীপিকা।

জমকালো সাজে নিজেকে মুড়ে রেখেছিলেন। কপালে টিপ আর সিঁথিতে সিঁদুর, এমন সাবেকি সাজেই তিনি ধরা দেন। তবে নাচের মঞ্চ থেকে দূরেই রেখেছিলেন নিজেকে। বরং এ দিন তিনি দর্শকের ভূমিকা পালন করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর