বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বিদায়ী ম্যাচের আগে আবেগঘন ডি মারিয়া

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৪, ১৩:৫৪

আরও একটি ফাইনাল। আরও একটি শিরোপা জয়ের দ্বারপ্রান্তে আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনাল দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি তুলে রাখবেন আনহেল ডি মারিয়া। অবসরের ঘোষণা আগেই দিয়েছিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। বিদায়ী ম্যাচের আগে বেশ আবেগপ্রবণ হয়েছেন ডি মারিয়া।

সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের জার্সিতে দীর্ঘ ১৬ বছর খেলেছেন ডি মারিয়া। তার দীর্ঘদিনের সতীর্থ লিওনেল মেসি। ডি মারিয়া তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে আবেগঘন হয়ে লিখেছেন, ‘আমি যা চেয়েছি জীবন তার চেয়েও আমাকে অনেক বেশি দিয়েছে।’

দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১৪৪টি ম্যাচ খেলেছেন ডি মারিয়া। গোল করেছেন ৩১টি। তবে তার কাছে স্মরণীয় হয়ে থাকবে তিন ফাইনালে করা তিনটি গোল।

২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে তার একমাত্র গোলে ২৮ বছরের খরা কাঁটিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এরপর ২০২২ সালে লা ফিনালিসিমা আর ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও গোলের দেখা পেয়েছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর