শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ব্রাজিলিয়ান রেফারির প্রতি আস্থা রাখছেন কলম্বিয়ার কোচ

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৪, ১২:৩১

টানা ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়ার সামনে ইতিহাস গড়ার হাতছানি। আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জয় করার লক্ষ্যে আগামীকাল সোমবার বিজ্ঞাপন (১৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় মাঠে নামবে কলম্বিয়া।

ফাইনালে কনমেবলের রেফারি নিয়োগ নিয়ে হচ্ছে ব্যাপক আলোচনা। আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচে দায়িত্বে থাকছেন ৫ জন ব্রাজিলিয়ান রেফারি। বিষয়টি মোটেও স্বাভাবিকভাবে নিতে পারছেন না আর্জেন্টিনার সমর্থকরা। ফলে কনমেবলকে নিয়ে তারা নানা সমালোচনাও করেছেন। আর্জেন্টিনার ম্যাচে কেন ব্রাজিলিয়ান রেফারি রাখা হচ্ছে সেটিই তাদের প্রশ্ন।

তবে কলম্বিয়ার কোচ নেস্তর লরেঞ্জো ব্রাজিলিয়ান রেফারির উপর পূর্ণ আস্থা রাখছেন। ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে আর্জেন্টিনারই এই কোচ বলেন, ‘আমি এখানে রেফারিকে নিয়ে ব্যবচ্ছেদ করতে আসিনি। আমি ব্রাজিলিয়ান রেফারিদের বিশ্বাস করি এবং আশা করবো ভালো ম্যাচ উপহার দিবেন তিনি। সেরা দলটাই মাঠের খেলায় জিতবে।’

রেফারি ইচ্ছা করে আর্জেন্টিনাকে ফাইনালে হারাবে এমনটা বিশ্বাস করেন না লরেঞ্জো। আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বলেন, ‘আমার মনে হয় না, রেফারিরা আর্জেন্টিনাকে ফাইনালে উঠতে কোন বাঁধা প্রদান করেছে। তারা প্রত্যেক ম্যাচেই যোগ্য দল হিসেবেই জয় নিয়ে ফাইনালে এসেছে।’

কোপার ফাইনালে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পর একটি কনসার্টের আয়োজনের কথা জানিয়েছে কনমেবল। যে কারণে প্রথমার্ধের পর ২৫ মিনিট বিরতি থাকবে। তবে এই বিরতির সমালোচনা করেছেন কলম্বিয়া কোচ।

তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি না, কেন কনসার্টের কারণে ২৫ মিনিট বিরতি দিতে হবে। যদি মাঠের পিচ খারাপ হয় তাহলে দুজনই তো খারাপ করবে। এর আগে আমরা ১৬ মিনিটে মাঠে ঢুকে জরিমানা গুনেছি। কিন্তু এখন ফাইনালে ২৫ মিনিটে মাঠে আসলেও কোনো জরিমানা হবে। আমি বুঝলাম না আসলে তাদের কার্যকালাপ।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর