বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পেলোসি, ক্লুনির সমালোচনা: আরও কোনঠাসা বাইডেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ জুলাই ২০২৪, ১৭:৩২

জো বাইডেনের পুনরায় নির্বাচিত হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি এবং অভিনেতা ও ডেমোক্র্যাট তহবিল সংগ্রাহক জর্জ ক্লুনি। প্রভাবশালী এই দুই ব্যক্তির সন্দেহ প্রকাশের ফলে আরও কোনঠাসা হয়ে পড়েছেন প্রেসিডেন্টপ্রার্থী জো বাইডেন। খবর রয়টার্সের।

বাইডেনের দীর্ঘদিনের সহযোগী পেলোসি টিভি চ্যানেল এমএসএনবিসিতে এক সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্ট সরে দাঁড়াবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তার ব্যাপার। কিন্তু গত মাসের বিপর্যয়কর নির্বাচনী বিতর্কের পর আমরা তাকে প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত নিতে বলছি। কারণ, হাতে খুব বেশি সময় নেই।

এদিকে এবার নির্বাচনি দৌড় থেকে বাইডেনকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তার সবচেয়ে বড় সমর্থক জর্জ ক্লুনি।

বুধবার (১০ জুলাই) দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় মতামত বিভাগে এসব কথা লিখেন জর্জ ক্লুনি। মতামতে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট তার ক্যারিয়ারে অনেক লড়াইয়েই জিতেছেন। কিন্তু একটি লড়াইয়ে তিনি জিততে পারেননি। আর তা হচ্ছে সময়ের বিপরীতে লড়াই।‘

ক্লুনি আরও লেখেন, ‘আমি জো বাইডেনকে একজন সিনেটর, ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট হিসেবে ভালোবাসি। আমি তাকে বন্ধুও মনে করি। তার ওপর আমার বিশ্বাস আছে।’

কিন্তু গত ১৫ জুনের অর্থ সংগ্রহ অনুষ্ঠানে তিনি যে বাইডেনকে দেখেছেন সে ২০১০ সালের বাইডেন, এমনকি ২০২০ সালের বাইডেনের মতোও ছিল না বলে ক্লুনি উল্লেখ করেন।

তিনি বলেন, বাইডেন হচ্ছেন সেই একই মানুষ যাকে আমরা সবাই নির্বাচনী বিতর্কে (২৭ জুন) দেখেছি। এটি বয়সের ব্যাপার। আমরা এই প্রেসিডেন্টকে নিয়ে নভেম্বরের নির্বাচনে জিততে পারব না।

এছাড়া মার্কিন সিনেটর পিটার ওয়েলচ বুধবার বাইডেনকে নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন। তিনিই প্রথম ডেমোক্র্যাটিক সিনেটর যিনি স্পষ্টভাবে মার্কিন প্রেসিডেন্টকে সরে যাওয়ার আহ্বান জানালেন।

সপ্তাহ দুয়েক আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কে অংশ নিয়েছিলেন বাইডেন। বিতর্কে মোটেও ভালো করতে পারেননি তিনি। মূলত এর পর থেকেই প্রার্থিতা প্রত্যাহারে বাইডেনের ওপর চাপ ক্রমেই বাড়তে থাকে।

ওই বিতর্কের পর আজ বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হবেন বাইডেন। সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন শেষে ওয়াশিংটনে সংবাদ সম্মেলন করবেন তিনি। বাইডেনের জন্য এই সংবাদ সম্মেলন বড় একটি অলিখিত পরীক্ষা হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর