শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ভুল প্রশ্ন পরীক্ষার হলে, তারপর যা ঘটল

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত:
১১ জুলাই ২০২৪, ১৬:৩৫

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন বিলি করা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের বিজয় সরণি কলেজ কেন্দ্রে আজ বৃহস্পতিবার (১১ জুলাই) এ ঘটনা ঘটেছে। এতে প্রায় দেড় ঘণ্টা দেরিতে পরীক্ষা শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম। তিনি বলেন, পরীক্ষার্থীদের ভুলবশত পদার্থবিজ্ঞান প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন দেওয়া হয়। পরে পরীক্ষকেরা প্রশ্ন তুলে নেন। আবার জেলা প্রশাসনের ট্রেজারি থেকে প্রথম পত্রের প্রশ্ন এনে পরীক্ষা শুরু করা হয়। পরীক্ষা শুরু হয় দুপুর ১২টার দিকে। মূলত জেলা প্রশাসন ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার ভুলে এ ঘটনা ঘটেছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান বলেন, সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। প্রথমে নৈর্ব্যক্তিক প্রশ্নে পরীক্ষা হয়েছে। ২৫ মিনিট এ পরীক্ষা চলে। তারপর সৃজনশীল প্রশ্ন বিলি করা হয়। এ এম এম মুজিবুর রহমান জানান, পরীক্ষার প্রশ্ন জমা থাকে জেলা প্রশাসনের ট্রেজারি শাখায়। সেখানে পরীক্ষার তিন দিন আগে পরীক্ষা অনুযায়ী কোড মিলিয়ে প্রশ্ন ঠিক করে রাখা হয়। পরে পরীক্ষার শুরু আগে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সঠিক প্রশ্নটি নিয়ে যান। ফলে প্রশ্ন রাখা অথবা নেওয়ার সময় ভুল হতে পারে।

তদন্ত কমিটি গঠন, প্রশ্ন বাতিল

সূচি অনুযায়ী, আগামী রোববার পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ওই পরীক্ষার প্রশ্ন আগাম বিলি করায়, তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। বোর্ড চেয়ারম্যান রেজাউল করিম এ তথ্য জানান। তিনি বলেন, তাঁদের হাতে বিকল্প প্রশ্ন প্রস্তুত আছে। সেটি দিয়েই পরীক্ষা হবে।

এদিকে ভুল প্রশ্ন দেওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো. সাদি উর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মো. সাদি উর রহমান বলেন, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার ভুলে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন। বাকিটা তদন্তের পর জানা যাবে। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবেন তাঁরা।

একই ঘটনায় উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর