বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বিসিএসের প্রশ্ন ফাঁসে জীবন পাল্টে যায় নিরাপত্তারক্ষী শাহাদতের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ জুলাই ২০২৪, ১৩:৩২

বিসিএসের প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য শাহাদত হোসেন নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিরগাছা এলাকার বাসিন্দা। তার একমাত্র মেয়ে চাকরি করেন ঢাকা পাসপোর্ট অফিসে। আর নিজে নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করেন। গ্রামের ভিটায় ৩ বিঘার ফলের বাগান ও বিলে ৫ বিঘা জমি করেছেন। এছাড়াও ঢাকার ইব্রাহিমপুর ১টি ফ্লাট এবং মিরপুর ১৪ এলাকায় একটি ফ্লাটের মালিক। তবে গ্রামে তিনি থাকেন না।

সিংড়া পৌর শহরের উপশহর এলাকায় অর্ধ কোটি টাকা মূল্যর ৮ শতক জায়গা এবং সরকারপাড়া এলাকায় ৫ শতক জায়গার মালিক।

শাহাদতের জায়গা জমিসহ বাগান দেখাশোনার দায়িত্বে নিয়জিত থাকা খালাতো ভাই হানিফ আলী জানান, শাহাদত হোসেন গ্রামের বাড়িতে থাকেন না। স্ত্রী সন্তানসহ ঢাকায় বসবাস করেন। বছরে দুই একবার বাড়িতে অসেন।

শাহাদত হোসেনের চাচাত ভাই হাফিজুর রহমান জানান, শাহাদত চাকরি জীবনে প্রথম কুমিল্লা পাসপোর্ট অফিসে নিরাপত্তাকর্মী হিসেবে যোগদান করেন। গ্রামে বাবা মায়ের ওয়ারিশসূত্রে প্রাপ্ত জায়গা ছাড়াও অল্প কিছু জায়গা কিনেছেন। শাহাদত যে প্রশ্ন ফাঁস করে তা আমাদের জানা নেই।

শাহাদতের বড় ভাই শাইদুল ইসলাম জানান, ভাই হলেও শাহাদত আমাদের কোন খোঁজ খবর নেন না। গ্রামে তেমন আসে না আর কোথায় চাকরি করেন তাও আমরা জানি না। তবে শুনেছি ঢাকায় তার দুইটা নিজস্ব বাসাসহ সিংড়া শহরে তিনটা জায়গা আছে তার। তাকে চাকরি দিয়েছেন আমাদের এলাকার সাবেক সচিব মখলেছুর রহমান।

তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বলেন, শাহাদতের চাকরি শুরু কুমিল্লা পাসপোর্ট অফিসের নিরাপত্তাকর্মী হিসেবে। এরপরে কুমিল্লা, রাজশাহী এবং বর্তমানে নারায়ণগঞ্জে চাকরি করেন বলে জেনেছি। তার সিংড়া শহরে তিনটি জায়গা আছে, ঢাকাতে বাসা আছে। একজন নিরাপত্তাকর্মী হয়ে কীভাবে এত সম্পদের মালিক হলেন তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর