বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

‘নির্বাচনে স্বচ্ছতা’ বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবে ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৯ জুলাই ২০২৪, ১৮:৫৭

সুশাসন প্রতিষ্ঠায় নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বরে তাইওয়ানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ইসি সচিব শফিউল আজিম ও সংস্থাটির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান ওই সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে।

এ সংক্রান্ত এক অফিস আদেশে বলা হয়েছে, অ্যাসোসিয়েশন অব এশিয়ান ইলেকশন অথরিটিজের (এএইএ) সাধারণ সভায় তারা অংশ নেবেন। এতে সুশাসন প্রতিষ্ঠায় অংশগ্রহণকারী দেশগুলো নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা আনতে নিজেদের চ্যালেঞ্জ ও উপায় নিয়ে পারস্পরিক মতবিনিময় করবেন।

১৯৯৭ সালে ফিলিপিন্সের ম্যানিলায় এশিয়ান ইলেকশন কমিশনগুলোর এক সেমিনারে এই সংগঠন গঠনের প্রস্তাব পাস হয়। যার পরিপ্রেক্ষিতে ১৯৯৮ সালে গঠন হয় এএইএ। রাশিয়াসহ এশিয়ার ২০ দেশের এই সংগঠনের বর্তমান চেয়ার ভারত। সেপ্টেম্বরে নতুন চেয়ার নির্ধারণ হতে পারে। ভারতের নির্বাচন কমিশনের সহযোগিতায় এএইএ আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কাজ করে। এছাড়া সদস্য দেশভুক্ত নির্বাচন কমিশনগুলো কর্মকর্তাদের নানান প্রশিক্ষণ দিয়ে থাকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর