বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পশ্চিমবঙ্গে হাসপাতালের জানালা ভেঙে পালালেন বাংলাদেশি আসামি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ জুলাই ২০২৪, ১৮:২৭

পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল থেকে পালিয়ে গেছেন বিচারাধীন এক বাংলাদেশি আসামি। গত শনিবার (৬ জুলাই) পেটে ব্যথা এবং মাথায় যন্ত্রণা নিয়ে রাজু মিয়া নামে ওই আসামি হাসপাতালে ভর্তি হন।

রোববার রাত সাড়ে ১২টা নাগাদ শৌচাগারে যান তিনি। এরপর বেশ কিছুটা সময় কেটে গেলেও বেডে ফিরে না আসায় সন্দেহ হয় হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতালের কর্মীরা দেখেন, শৌচাগারের জানালা ভাঙা। সঙ্গে সঙ্গে বিষয়টি উলুবেড়িয়া থানায় জানানো হয়। এরই মধ্যে পলাতক ওই আসামির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

জানা গেছে, নদী পেরিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে গত ২১ জুন উদয়নারায়ণপুরের সিংটি এলাকা থেকে গ্রেফতার হন রাজু মিয়া। তার বাড়ি বাংলাদেশের রংপুরে। উদয়নারায়ণপুরে একটি রঙের কারখানায় কাজ করতেন তিনি।

গ্রেফতারের পরদিন রাজুকে উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের (জেল হেফাজত) নির্দেশ দেন। এরপর পাঠানো হয় উলুবেরিয়া উপ-সংশোধনাগারে। কিন্তু কারাগারে থাকা অবস্থায় পেটে ব্যথার কথা জানালে রাজুকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকেই সুযোগ বুঝে চম্পট দেন অভিযুক্ত যুবক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর