শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আবেদপুত্রের ফেসবুক পোস্ট: ‘প্রতিশোধের চেয়ে উত্তম সবর ও দুআ’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ জুলাই ২০২৪, ১৭:৪০

সম্প্রতি দেশের একটি বেসরকারি সম্প্রচারমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে এসেছে বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের তথ্য। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ছয় কর্মকর্তা-কর্মচারীর একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। ওই সিন্ডিকেটেরই অভিযুক্ত কর্মচারীদের একজন পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন।

ওই প্রতিবেদন প্রকাশের পর থেকে সামাজিক মাধ্যমে বেরিয়ে আসছে আবেদ আলীর নানা দিক। একই সঙ্গে আলোচনায় এসেছেন তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামও।

গত দুদিনে তাদের নানা কর্মকাণ্ডের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এসবের মধ্যে আছে উড়োজাহাজ ও প্রাইভেটকারে ভ্রমণ, সমুদ্রপাড়ে সৈয়দ আবেদ আলীর নামাজ পড়ার বিভিন্ন ছবি। পাশাপাশি ভাইরাল হচ্ছে ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের ফলোয়ারদের প্রতি নানা উপদেশ ও তার নিজস্ব জীবনদর্শন-সংবলিত পোস্ট। এরই মধ্যে আবেদ আলী, তার ছেলে সিয়ামসহ ১৭ জন গ্রেফতার হয়েছে।

গ্রেফতার হওয়ার দুদিন আগে আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম তার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে নিজের একটি ছবি দিয়ে ক্যাপশনে ইংরেজিতে লিখেছেন, ‘লাইফ ইজ বিউটিফুল।’

পাঁচদিন আগে একটি ভিডিও দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘সর্বদা মনে রাখবেন প্রতিশোধের চেয়ে উত্তম হচ্ছে সবর ও দু’আ......।’

সিয়াম ফেসবুকের এক পোস্টেই বাবা আবেদ আলীকে নিয়ে লিখেছিলেন, ‘সন্তান হিসেবে গর্ব করার মতো অনেক কিছু দিয়েছেন এই মানুষটা। বিনিময়ে দেওয়ার কোনো সুযোগ পাইনি কখনো। জন্মের পর থেকে কোনো কিছু চাইতে হয়নি। প্রয়োজন অনুভব করার আগেই পেয়ে গেছি।’

তিনি ওই পোস্টে আরও লিখেন, ‘তার রক্তে-ঘামে অর্জিত সাম্রাজ্য ভোগ করছি আমরা তিন ভাই-বোন। আমাদের কাছে তিনিই সব। আমার জীবনের সব গল্পের একমাত্র হিরো আমার বাবা।’

গত ২ জুলাই একটি ছবি দিয়ে সিয়াম লিখেন, শেষ বেলায় মুখে এইটুকু হাসি রেখেই বিদায় জানাতে চাই দুনিয়ার এই পার্থিব জীবনকে.....।

গত ২৪ মে সৈয়দ সোহানুর রহমান সিয়াম তার ফেসবুক ফলোয়ারদের টাকার পেছনে না ছোটার পরামর্শ দিয়ে লিখেন, টাকা টাকা করে হয়ে যাচ্ছ অন্ধ, এভাবে চলতে থাকলে বিবেকের দরজা ঠিক হয়ে যাবে বন্ধ। টাকার প্রয়োজন আছে কথা সত্য। তবে টাকায় হওয়া যাবে না মগ্ন।

বাবার নামাজ পড়ার একটি ছবি গত ১৯ মে পোস্ট করে সিয়াম লিখেন, আব্বু কুয়াকাটা গিয়েছিল একটা ব্যবসায়িক সফরে। সেখানে স্থানীয় এক ছোট ভাই ছবিটি তুলে ইনবক্সে দিল। সাধারণত আব্বু কোনো ওয়াক্তের নামাজ অবহেলা করে না, যখন যেখানে থাকে তখন সেখানেই পাক-পবিত্র জায়গা খুঁজে নামাজ আদায় করে নেয়। খুব সম্ভবত সৃষ্টিকর্তার প্রতি গভীর ভালোবাসা না থাকলে এটা সম্ভব নয়। আল্লাহ আমার বাবাকে কবুল করুক।

ছবিটিতে দেখা যায়, পিএসসির প্রশ্নপত্র ফাঁসে অভিযুক্ত সৈয়দ আবেদ আলী সমুদ্রপাড়ের মতো খোলা জায়গায় তোষকের ওপর নামাজ পড়ছেন।

এছাড়াও আবেদ আলীর ছেলে সিয়ামের ফেসবুক ঘেঁটে দামিদামি গাড়ির ছবি পাওয়া গেছে। তার বাবার বিভিন্ন কার্যক্রমের পোস্টও করেছেন তিনি।

সৈয়দ সোহানুর রহমান সিয়ামের ফেসবুক পেজটি ভেরিফায়েড। তার প্রোফাইল থেকে জানা গেছে, তিনি ছাত্রলীগের ঢাকা উত্তর শাখার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক। মাদারীপুর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি। তার পড়াশোনা দেশের বাইরে, ভারতের শিলিগুড়িতে। অবশ্য গ্রেফতার হওয়ার পর ছাত্রলীগ তাকে পদ থেকে অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর