বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রাশিয়ায় সফর, মোদীর সমালোচনা করলেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ জুলাই ২০২৪, ১৭:৩০

রাশিয়া সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার এই সফরকে ভালোভাবে দেখছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সফরকে হতাশাজনক ও শান্তি প্রচেষ্টায় ধাক্কা বলেও উল্লেখ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী। কারণ মোদীর সফরের দিনই ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া।

সোমবার (৮ জুলাই) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। পুতিনের বাসভবনে মোদী যেদিন বৈঠক করেছেন সেদিন ইউক্রেনের বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালায় রুশ বাহিনী। এতে নিহত হয় অন্তত ৩৮ ইউক্রেনীয় ও আহত হন ১৯০ জন।

ইউক্রেনে হামলার শুরুর পর এই প্রথম দুই দিনের সফরে রাশিয়া গেছেন মোদী। সোমবার প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, এই দুই নেতা একে অপরের সঙ্গে আলিঙ্গন করছেন, চা খাচ্ছেন, বৈদ্যুতিক গাড়ি চালাচ্ছেন ও ঘোড়ার শো দেখছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় জেলেনস্কি বলেছেন, বিশ্বের একজন শীর্ষ অপরাধীর সঙ্গে সবচেয়ে বড় একটি গণতান্ত্রিক দেশের নেতা আলিঙ্গন করছেন, যা একদিকে যেমন হতাশাজনক তেমনি শান্তি প্রচেষ্টার ক্ষেত্রে বড় ধাক্কা।

তিনি বলেন, মস্কোতে ভারতীয় প্রবাসীদের সামনে দেওয়া ভাষণে মোদী ইউক্রেনে হামলার বিষয়ে কোনো কথা বলেননি। কিন্তু দুই দেশের সম্পর্কের প্রশংসা করেছেন। তাছাড়া মোদী রাশিয়ায় আরও দুইটি কনস্যুলেট চালুরও ঘোষণা দিয়েছেন।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, রাজধানী কিয়েভ ও দক্ষিণ-পূর্ব ইউক্রেনের পাঁচটি শহরে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া।

তিনি আরও জানিয়েছেন, রাশিয়ার একযোগে ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কিছু স্কুল ও একটি প্রসূতি হাসপাতালসহ প্রায় শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৩০টি প্রজেক্টাইল মিসাইল ভূপাতিত করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর