বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আবার ঢাকায় আসছেন মার্কিন আন্ডার সেক্রেটারি নুল্যান্ড

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৬ জুন ২০২৩, ২০:২৮


মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড আবারও ঢাকায় আসছেন। জুলাই মাসের প্রথমার্ধে তার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা সফর করবে।

ভিক্টোরিয়া নুল্যান্ডের সঙ্গে প্রতিনিধিদলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুও ঢাকায় আসছেন।

সূত্র জানায়, ভিক্টোরিয়া নুল্যান্ডের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল ঢাকা সফরকালে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। এছাড়াও আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধিদলটি।

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধিদলের ঢাকা সফর বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। কেননা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের তাগিদ রয়েছে। ভিক্টোরিয়া ন্যুল্যান্ড ঢাকা সফরকালে আবারও সেটা স্মরণ করিয়ে দিতে পারেন।

এর আগে ২০২২ সালের ১৯ মার্চ বাংলাদেশের সঙ্গে সংলাপে অংশ নিতে ঢাকায় এসেছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর